বাথরুম বিড়ম্বনা
২০ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বছর খানেক আগের ঘটনা। সবেমাত্র অফিসে এলাম। আরাম করে চেয়ারে বসলাম। কম্পিউটারটা অন করব বলে যেইনা কাত হলাম অমনি পেটের ভেতরটায় মোচড় দিয়ে উঠলো। ঘাবড়ে গেলাম। হলোটা কি। মাথাটায় চক্কর দিল। পানি পান করলাম। পরক্ষণে সব ঠিক। আমি কাজে মগ্ন হলাম। ব্যথাটার কথা বেমালুম ভুলে গেলাম। ঘন্টা দুয়েক পরে হঠাৎ পুনরায় ব্যথাটা অনুভব করলাম। বুঝতে বাকী রইলনা ঘটনা কোন দিকে মোর নিচ্ছে। ভাবলাম ধীরে সুস্থে যাব আরকি। না আমার ভাবনাটাও শেষ হতে দিলোনা। বেগটা যেনো প্রচন্ডরুপ ধারণ করল। প্রচন্ড বেগে দিলাম ভোঁ দৌড়। আমি কি পায়ের উপর ভর করে গেলাম নাকি হাওয়ায় উড়ে মনে নেই। বিদ্যুৎবেগে দরজা খুলে বাথরুমে ঢুকে গেলাম। শালার (সরি ভাই) বেল্টটাওযে খুলেনা। কিভাবেযে প্যান্টটা নীচে নামিয়েছিলাম মনে নেই। বসে পড়লাম । আহা কিযে শান্তি, কিযে সূখ। দুনিয়ার সব শান্তি যেন এখানেই। আমি চোখ বন্ধ করে সূখ নিতে লাগলাম। কর্মশেষে যেইনা আমি টবে হাত দিলাম , আমার চোখ গেল কাপালে, মাথার চুল হলো সব খাড়া। টবে যে পানি নেই। আমার শান্তি গেল উড়ে মুহুর্তেই। কপাল বেয়ে ঘাম ঝড়তে লাগল টপ টপ করে। এখন কি উপায়। কাউকে যে বলব - " ভাই আমি বড় অসহায়, এক লোটা পানি চাই, তারও উপায় নাই।"
আরে আপনারা হাসছেন কেন? আমি কি ওভাবেই বেরিয়েছিলাম নাকি। পানিতো এসেছিল। তবে ৪০টা মিনিটা পরেরে ভাই।
সাবধানতা:- বাথরুমে গেলে আগে পানি আছে কিনা চেক করবেন।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন