শেয়ার ট্রাজেডী
১৮ ই মে, ২০১২ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের পুজিবাজারে গত বেশ কিছুদিন যাবৎ শুরু হওয়া নাটকের শেষ দৃশ্য উপভোগের অপেক্ষায় রয়েছে দর্শক। যেখানে উপভোগের চাইতে দীর্ঘশ্বাসই নিত্যসঙ্গী কেননা এর সঙ্গে জড়িত দর্শকরূপী লাখ লাখ সাধারন বিনিয়োগকারীদের ভাগ্য। যে ভাগ্য নিয়ে খেলা করছে রক্তপিপাসু পরিচালকরা এবং তাদের দালালরা যারা টাকার বিনিময়ে নিজেদের নৈতিকতাকে বিক্রি করতে সদা প্রস্তুত।
দীর্ঘদিনব্যাপী অস্থিরতার যে কালো মেঘ সাধারন বিনিয়োগকারীদের মনের আকাশে ভিড় করেছিল সাময়িক ইতিবাচক ভাবধারা তাদের মনে স্বস্তির আভাস ফিরিয়ে আনলেও পরবর্তীতে উদ্যোক্তা পরিচালকদের করা অযৌক্তিক রীট সেই ভাবনাকে ধোঁয়াটে করে রেখেছে। সমাজের জোঁকশ্রেনীর প্রতিভূ এই সব পরিচালকদের ভাড়া করা আইনজীবিরা যারা জাতির কর্নধার বলে বিবেচিত তারাই টাকার লোভে রীটের পক্ষে অসহায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের পেটে পা রেখে বুক ফুলিয়ে দাঁড়িয়ে, আদালতে শুদ্ধভাষায় যুক্তিতর্ক উপস্থাপন করছে।অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, প্রায়শই টি.ভি খুললে তাদের চেহারা পর্দায় রঙিন হয়ে ওঠে যারা নাগরিক সমাজের হয়ে কথার ফুলঝুরি ছড়িয়ে টকশোকে মনোমুগ্ধকর করে তোলে। তাহলে কি এটা শুধুমাত্র তদের নিজস্ব প্রচারনা না কি এর পেছনেও রয়েছে অর্থের লোলুপ দৃষ্টি? তাদের এই প্রহসনের হাত থেকে জাতি কবে মুক্তি পাবে?
এতকিছুর পরেও আশা করি মহামান্য আদালত জনস্বর্থের কথা বিবেচনা করে রীট খারিজ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১২ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন