জানালায় বসে চোখের পানি
আর বৃষ্টির পানি বুঝতে কি তুমি চাও
বিকেলের মানষ পটে বহু দূরের চোখ
সাগরের পানি বইয়ে দেয় সারা দেহে ।
এই প্লাবনে হবে না কোন দু:খ
শুধু আমার এখানে যেখানে হয়েছে
কষ্টের নুরি পাথর, নিষ্ঠুর পাহার
ওখানে লাগিয়েছি চারা গাছ
না ফূটুক ফুল, না ধরুক ফল
তবুও আসার সান্তনা খুজে পাই
এ প্রেয়নায় বেচে আছি এ জানালায়,
মনে মনে আজ খুজি সন্ধা তাঁরা
মেঘের পিছে হয়ত আছে
তোমার সাথে লুকোচুরিতে মেতে
তাকে দেখব বলে বসে আছি ভৃষ্টির জানালায় ।
মেঘ তুমি আজ চলে যাও
শুধু বৃষ্টিকে রেখে
যদি দেখা হয় তোমার আমার
যদি দেখা হয় বৃষ্টি আর জোছনার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

