অনেক দিন সাউথ ইষ্ট এর লাইব্রেরীতে যাই না কারন এসাইনমেন্ট গুলা ইন্টানেট থেকে করে ফেলি বি বি এ পড়ার সময় থেকে এই কাজ করে আসছি কিন্তুু সে দিন স্যার এমন একটা এসাইনমেন্ট দিল যা বই ছাড়া করা যাবে না তাই বাধ্য হয়ে লাইব্রেরীতে গেলাম। এসাইনমেন্ট করে একবারে সারের কাছে জমা দিয়ে আসব এই প্লান নিয়ে ল্যাপটপ নিয়ে গেছি কিন্তুু বিপত্তি ঘটল ল্যাইবেরীতে গিয়ে .. আমারদের ল্যাইবেরীতে যে এমন ক্ছিু গাধাকে নিয়োগ দেওয়া হয়েছে জানা ছিল না। তারা কিছুতেই ল্যাপটপ নিয়ে ডুকতে দিবে না শেষ মেস বললাম আমরা ৪ বছর এখানে বি বি এ করলাম এম বি এ লাষ্ট সেমিষ্টারে আছি , এর আগে আমি ল্যাপটপ নিয়ে এখানে কাজ করছি আজকে নতুন নিয়ম কেন। তারা আমাকে শোনাল নতুন বি বি এ ছাত্ররা ল্যাপটপ নিয়ে এেস অনেক চেচামেচি করে এত সবার ডিসটাব হয়। আমি এর পর ও অনেক বুঝালাম কোন কাজ হল না । গেলাম ল্যাইব্রেরী প্রধান এর কাছে। ব্যাটা গরধব আমাকে শিখাল ল্যাইব্রেরীতে কম্পিউটার ব্যাহার করা যাবে না করতে হলে রেজিষ্টার স্যারের কাছে যাও পারমিশন নিয়ে আস। মনে মনে জেদ হল সামন্য একটা ব্যাপার নিয়ে এরা কেন এমন করছে। গেলাম রেজিণ্টার সারের কাছে গিয়া দেখি ওনার পি এস না কে যেন চিনি না বলছে কার কাছে এসেছেন, কি দরকার, কে নানা প্রশ্ন আবার বলল স্যারের সাথে দেখা করা যাবে না একটা এপলিকেশন নিয়া আসেন। চিন্তুা করলাম আর ৩-৪ ঘন্টা পর সন্ধায় এটা সারের কাছে এসাইন্টমেন্ট জমা দিতে হবে আর এ আমার সাথে যা শুরু করছে তাতে তো আমার ২ দিনও হবে না । মনে মনে রাগ হল ছি ... এমন একটা ব্যাবসায়িক শিক্ষা প্রতিষ্ঠানে আমি ৫ বছর পরলাম। যাই হোক একটা সাদা কাগজ এ একটা এপলিকেশন লিখলাম লিখে পি এস কে দিলাম বলল এখন এম বি এ ডিপার্টমেন্ট প্রধান থেকে সাক্ষর নিয়ে আসেন। বাধ্য হয়ে গেলাম। সারও প্রশ্ন করল কেন ল্যাইবেরী এমন করছে একটু বিরক্ত হয়ে সাইন দিয়ে দিলেন । এবার গেলাম রেজিষ্টার সারের কাছে। স্যার আমার অভিযোগ শুনলেন সারকে বুঝালাম ব্রিটিশ কাউনসিল, অমেরিকান ল্যাইব্রেরী এদরে সাবার লাইব্রেরীতে ইন্টরনেট সহ কম্পিউটার থাকে আর আমাকে এখানে সামান্য ল্যাপটপ ব্যাবহার করতে দিচ্ছে না। এবার স্যার ল্যাইব্রেরিযান ডাকলেন আমাকে বাইরে অপেক্ষা করতে বললেন ৫ মিনিট পর আমাকে ভিতরে ডাকা হল। স্যার বললেন আমাদের ল্যাইব্রেরীতে কম্পিউটার ব্যবহার করা যাবে না নিয়ম আছে। তাই কিম্পিউটার ব্যবহার করা যাবে না। কি করব চলে আসলাম ল্যাইব্রেরীতে । এখন একটা গল্প বলি
"বাসের এক সিটে দুই জন যাত্রী বসে আছেন। একজন এমনি বসে আছেন এবং আরেক জন সিগারেট টানছেন। অপর যাত্রী সিগারেটখোরকে বাসের ভেতরের একটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন, “ভাই দেখেন না, লেখা আছে, ধূমপান নিষেধ?” সেটা শুনে সিগারেটখোর আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন, “আপনার কোনো অভিযোগ থাকলে চালককে বলুন।” সেটা দেখে অপর যাত্রী চালকের কাছে গিয়ে বলছে, “চালক ভাই, আমার পাশের সিটের ঐ ভদ্রলোক ধূমপান করছেন এবং আমার সমস্যা হচ্ছে, আপনি একটু বিষয়টা দেখবেন।” তাই শুনে চালক বাসের ভেতরের আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন, “চলন্ত গাড়ীতে চালকের সাথে কথা বলবেন না।”
এর পর থেকে সাইথ ইষ্ট এর উপর একটা রাগ তৈরি হয়ছে যানিনা এটা ধামাব কার উপর চড়াও হয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

