ইতিহাসের একটা সময় ছিল যখন বাঙ্গালী ছিল একটি জাতি
আজ বাঙ্গালী নেহায়েত রাজনৈতিক একটা উপাধি
আর বাঙ্গালীর আনন্দ উত্সবের মাস ফেব্রুয়ারী ।
ভিন্ন রাজাকারের পোষ্টার স্টীকার আর ধিক্কার সবি শোভা পায় এই একুশের আনন্দ মেলায় ।
পাশাপাশি ইমরান খান আর পেয়ারা পাকিস্তানের ক্রিকেটারের পোষ্টারও ঝুলে দোকানে দোকানে
প্রগতিশীল বাঙ্গালী তোরা কি ঘুমাতে পারবি পাকিস্তানের ক্রিকেটারের ব্যার্থতার কথা চিন্তা করতে করতে ?
অথচ খবর রাখে না তার দুলক্ষ মা বোন আজো আটক আছে পাকিস্তানের কত পতিতালয়ে
যেথায় ৭১ এর ঘাতকের সন্তানাদি আজো নির্মম ধর্ষন চালায় পরাজয়ের প্রতিশোধ হিসেবে ।
আর তুই শালা আঙ্গুল চোষা বাংলাদেশী হাততালি বাউন্ডারি বাউন্ডারি আর ছক্কা ছক্কা বলে ।
কোথায় তোমরা নারীবাদি পক্ষ
কোথায় তুমি তসলিমা
কোথায় আমার দুই দেশী নেত্রী
খালেদা আর হাসিনা ?
আপনারা কি খোজঁ নিবেন এইসব গুরুতর অভিযোগের
নাকি শুধু রাজনীতি করবেন
নিজেদের আত্মপ্রচার আর আত্মপ্রসারের জন্য !
নাকি আক্ষা দিবেন কেবল আমায় উন্মাদ অবাঞ্চিত আর রাষ্ট্রদ্রোহী বলে !
শুধু বলি আমার দু লক্ষ মা বোনের মুক্তির দাবী দে
আমি যে প্রস্তুত ফাসিঁর কাষ্ঠে ঝুলতে ।
আর যদি নীরব থাকেন
জেনে নিব
এই মৌনতা আপনাদের সম্মতির লক্ষণ !
আর বলব শুধু উপহাস করেই বলব
আমি আমার মৃত্যুদন্ডের দাবী তুলতে চাই !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


