somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০৩০ সালের মধ্যে উত্তর মেরুর সব বরফ গলে যাবে, হারিয়ে যাবে সুন্দরবন

১২ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের তাপমাত্রার বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অব্যাহতভাবে বেড়ে যাচ্ছে। ফলে ২০৩০ সালের মধ্যে উত্তর মেরুর সব বরফ গলে যাবে। বাংলাদেশ ও থাইল্যান্ডের উপকূলীয় ম্যানগ্রোভ বনভূমি চলে যাবে সমুদ্রের পানির নিচে।

অর্থাৎ বিশ্ববিখ্যাত সুন্দরবন, যা ঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে প্রাকৃতিক ঢাল হিসেবে হিসেবে কাজ করে আসছে এতদিন ধরে তা নিশ্চিহ্ন হয়ে যাবে।

এনভায়রনমেন্ট নিউজ নেটওয়ার্ক (ইএনএন)-এর এক রিপোর্টে বলা হয়, ২০০৭ সালের শরতে গবেষকরা দেখতে পান যে, মাত্র দুই বছরে আর্কটিক মহাসাগরের শতকরা ২০ ভাগ বরফ নিশ্চিহ্ন হয়ে গেছে তখন তারা একেবারে হতবাক হয়ে পড়েন। ১৯৭৮ সালে আর্কটিকের স্যাটেলাইট চিত্র পাওয়ার পর এটি একটি রেকর্ড।

এভাবে বরফ গলতে থাকায় উত্তর কানাডা, আলাস্কা এবং গ্রীনল্যান্ড হয়ে স্বপ্নের সেই উত্তর-পশ্চিমাঞ্চলীয় জলপথ বরফহীন হয়ে পড়বে। ফলে জাহাজ চলাচল করতে পারবে নির্বিঘ্নে।

জাহাজ চলাচল শিল্পের জন্য এটি রীতিমত খুশির খবর হলেও পরিবেশ তথা সমগ্র বিশ্বের জন্য এটি একটি অশনি সঙ্কেত। কেননা বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ বাস করে সমুদ্র উপকূলের ৩০০ ফুটের মধ্যে। তাই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে বিশ্বের বিপুল সংখ্যক মানুষের অস্থিত্বই শুধু বিপন্ন হয়ে পড়বে না, হুমকির মুখে পড়বে সারা পরিবেশও।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের হিসেব অনুযায়ী, ১৯৯৩ সাল থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর ৩.১ মিলিমিটার করে বাড়ছে।

ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড (ডব্লিউ ডব্লিউএফ)-এর এক রিপোর্টে বলা হয়, নিরক্ষীয় অঞ্চলের নিচু এলাকার দ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে। কিছু দ্বীপ মুছে যাবে মানচিত্র থেকে।

মধ্য প্রশান্ত মহসাগরের দুটি জনমানবহীন দ্বীপ ইতোমধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। সামেয়ার কয়েক হাজার অধিবাসীকে উপকূল এলাকা থেকে ১৬০ ফুট ভিতরে সরিয়ে নিতে হয়েছে।

কলাম্বিয়া ইউনিভার্সিটির মেরিন জিওফিজিস্ট রবিন বেল বলেন, মেরু অঞ্চলে ১৫০ ঘন মাইল বরফ গললে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১/১৬ ইঞ্চি বৃদ্ধি পায়। এই হিসেবে যদি পশ্চিম এন্টার্কটিকার বরফ গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১৯ ফুট বৃদ্ধি পাবে।

গ্রীনল্যান্ডের বরফস্তর গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে ২৪ ফুট।

পূর্ব এন্টার্কটিকার বরফস্তর গললে সমুদ্রের উচ্চতা বাড়বে ১৭০ ফুট। এভাবে সমুদ্রের উচ্চতা মোট ২১৩ ফুট বৃদ্ধি পাবে। এখন বিপদের কথা নিশ্চয় আঁচ করতে পারছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×