somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নক্ষত্র বিলুপ্তির মুহূর্তের আলোকপ্রভা চাক্ষুস করলো মানুষ

১৪ ই জুন, ২০০৮ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নক্ষত্রের বিলুপ্তির ঠিক আগ মূহূর্তে সৃষ্ট আলোকপ্রভা এই প্রথম চাক্ষুস করেছে মানুষ।

বিজ্ঞান সাময়িকী 'সায়েন্স' এ বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করেছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা। তারা বলছেন, এর মাধ্যমে অতি নবতারা (সুপারনোভা) গঠন সংক্রান্ত অনেক রহস্যের দ্বার উন্মোচিত হবে।

বিজ্ঞানীরা লাল রঙের যে নক্ষত্রের অবলুপ্তি দেখছেন তা সূর্যের চেয়ে ৫০০ গুণ বড়। বিজ্ঞানীরা বলছেন, ভেতরকার শক্তির প্রভাবে নক্ষত্রটি বিস্ফোরিত হয়। আর বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তেই এর মধ্যে একটি উজ্জ্বল আলোকপ্রভা তৈরি হয়।

গবেষণায় যুক্ত জ্যোতির্বিদ কেভিন শওনিস্কি টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমরা ওই নক্ষত্রটির ধ্বংস দেখেছি। এতে সুপারনোভা গঠন প্রক্রিয়ার শুরুর সময়টি ধরতে পেরেছি আমরা।"

সুপারনোভা এক ধরনের নাক্ষত্রিক বিস্ফোরণ যার মধ্য দিয়ে একটি উজ্জ্বল বস্তুর সৃষ্টি হয়। বিস্ফোরিত নক্ষত্রটি হারিয়ে যাওয়ার আগে প্রায় একটি অতি নবতারা (সুপারনোভা) মাস জুড়ে মহাকাশে উজ্জ্বলতা ছড়ায়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ওই নক্ষত্রটির বিস্ফোরণের স্যাটেলাইট ছবি পাওয়ার পর হাওয়াই দ্বীপে স্থাপিত টেলিস্কোপ থেকে পাওয়া তথ্য মিলিয়ে নিশ্চিত হয়েছেন, নক্ষত্রটি বিস্ফোরিত হয়ে একটি অতি নবতারা (সুপারনোভা) তৈরি হয়েছে।

কেভিন শওনিস্কি বলেন, "বিস্ফোরণ ঘটার ঠিক কয়েক ঘণ্টা আগে আলোকপ্রভাটি তৈরি হয়।"

গবেষকরা বলছেন, একটি নক্ষত্র বিস্ফোরণের সময় এ ভেতরকার ক্রিয়া-প্রতিক্রিয়া জানা খুবই গুরুত্বপূর্ণ। বড় নক্ষত্রগুলো যখন বিস্ফোরিত হয়, তখন ওই অতি নবতারা থেকে এমন আলোও বিকীর্ণ হয় যার ঔজ্জ্বল্য সূর্যের চেয়েও কয়েকশ গুণ বেশি।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০০৮ বিকাল ৩:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×