বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তির খেতাব অর্জনকারী ম্যানুয়েলস বুধবার 43 বছরে পা দিয়েছেন৷ এর আগে তাঁর ওজন ছিল 560 কিলো৷ বর্তমানে দিনরাত ব্যায়াম করে তিনি তাঁর ওজন কমিয়ে 320 কিলো করেছেন৷
এই প্রসঙ্গে ম্যানুয়েলস জানান ওজন কম করাতেও হয়ত তিনি বিশ্ব রেকর্ড গড়বেন৷ গত ছয় বছর ধরে উরীব বিছানায় রয়েছেন৷ তিনি তাঁর বন্ধু ক্লাউডিয়া সালিসকে বিয়ে করবেন৷ তাঁর মনের একান্ত ইচ্ছা বিয়ের আগে নিজের পায়ে দাঁড়ানোর৷ কারন দাঁড়াতে পারলেই বিয়ের পর বৌকে নিয়ে তিনি ঘুরতে পারবেন৷
এই প্রসঙ্গে উল্লেখ্য যে গত চার বছর ধরে সালিসের সঙ্গে উরেবের বন্ধুত্ব রয়েছে৷ সালিস জানান, তিনি উরীবকে ভালবাসেন৷ বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি হিসাবে উরীবের নাম গিনিস বুকে উঠেছে৷ তিনি কেবলমাত্র নিরামিষ খাবার খান৷ ডাক্তারদের একটি বিশেষ টিম তাঁর দেখাশোনা করেন৷
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০০৮ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



