দিনপঞ্জি অনুযায়ী পহেলা আষাঢ় রোববার। সনাতন বা সরকারি- দু'হিসেবেই এবার বর্ষার আগমন একই দিনে। গত কয়েকদিনে হঠাৎ বৃষ্টির 'মধুর বিড়ম্বনা'র মাঝে প্রকৃতি জানিয়েছে সামনের একটানা রিমঝিম বৃষ্টির দিনগুলোর জন্য তার আগাম প্রস্তুতি।
আবহাওয়া অফিসের হিসেবে এবার আষাঢ়ের শুরু থেকেই বেশ আটঘাট বেঁধে আকাশে ভাসবে ঘন কালো মেঘ। সূর্যকে হটিয়ে দিয়ে যখন-তখন বারিরাজ অঝর ধারায় শুষে নিতে পারে প্রকৃতির উত্তাপ। তবে এরপরও গরমের দাপট সহসা কমার সম্ভাবনা নেই। আবহাওয়া অফিসের কর্তাব্যক্তিরা বলছেন, ভ্যাপসা গরমের ছাঁট আরো বেশ কিছুদিন ক্লান্ত করবে জনজীবন। আর এ দুর্ভোগ কাটবে আরো কিছুদিন পর ঝমঝমিয়ে বৃষ্টির স্পর্শে।
কৃষিনির্ভর বাংলায় ছয় ঋতুর মধ্যে বর্ষা সব সময়ই ছিল সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে। এখানে বর্ষা আসে বাঙালির প্রিয় ঋতু হয়ে, ভালোবাসা নিয়ে। গাছে গাছে ফোটে কদম, বকুল, হাসনাহেনাসহ হরেক ফুল। টলমল দিঘির বুকে নক্ষত্রের মতো ফুটবে শাপলা, শালুক, পদ্ম।
বর্ষার দুই মাস- আষাঢ় আর শ্রাবণের বন্দনা বারবারই ঘুরে ফিরে এসেছে বাঙালি সাহিত্যিকের লেখায়। রবীন্দ্রনাথের 'সাবধান সতর্কবাণীর' মধ্যেও তাই পাওয়া যায় বৃষ্টির দিনগুলোর প্রতি প্রচ্ছন্ন ভালোবাসা- 'নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে। ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।'
আবার দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম বর্ষার আবাহন ধ্বনির মাঝে খোঁজেন মুক্তির আনন্দ-উচ্ছ্বাস- 'আকাশে ঘন শ্যাম মেঘ ডাকছে। মনের রাধা যেন আর বাধা মানে না। অন্দরমহলে গুরুজন যতই চিৎকার-চেঁচামেচি করুক আমরা বাইরে যাবই শ্যাম মেঘ দর্শনে।'
কালিদাস থেকে রবীন্দ্রনাথ আর বৈষ্ণব কবিদের পদে পদে কেবল বর্ষার স্তুতি। তারও আগে রামায়ণে গ্রন্থিত পুরো এক পর্ব জুড়ে বর্ষা বন্দনা।
আনন্দের উল্টোপিঠে বর্ষাকালে কিছু 'বর্ষা বিড়ম্বনা'ও সঙ্গী হয়। বর্ষার নিজেরও রয়েছে রুদ্র রূপ। আষাঢ়ের বাঁধভাঙা বৃষ্টি আর জোয়ারে গ্রামের পর গ্রাম বিলীন হবে প™§া, মেঘনা, যমুনাসহ অসংখ্য নদ-নদীর করাল গ্রাসে। বন্যার তোড়ে ভাসিয়ে নিয়ে যায় বাড়িঘর, ফসল, গবাদিপশু, মানুষ। নিঃস্ব হবে অগুনতি সাধারণ মানুষ। নতুন উপদ্রব পাহাড় ধস তো রয়েছেই।
বর্ষায় নাগরিক জীবনেও বাড়বে প্রতিদিনের দুর্ভোগ। জলাবদ্ধতায় ময়লা দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে, মুখ বেজাড় করে প্রতিদিন কর্মস্থলে যাওয়া-আসা নাগরিক জীবনের প্রায় নৈমিত্তিক বিড়ম্বনা। নিম্নবিত্ত, খেটেখাওয়া মানুষ পড়বে বিপাকে। অতিবৃষ্টির ফলে মানুষ কাজে বের হতে পারে না, অমোঘ নিয়তি উপোষ। তবে স্বচ্ছল পরিবারে, কর্মহীন দুপুরে ইলিশ আর খিচুড়ির দাপটই বেশি! আর 'বুড়ো'দের মুখে 'আষাঢ়ে গল্প'।
বর্ষায় শুরু হয় গাছ লাগানো। আর ভাটি অঞ্চলে এ সময়েই সামাজিক যোগসূত্র হয়ে সচল ওঠে। সেখানে নাইওর বা বিবাহের আনন্দঘন উৎসব হয় বর্ষাতেই। আষাঢ় মাসের ভাসা পানিতে নৌকো চড়ে কন্যা যায় বাপের বাড়ি।
তাই বর্ষা, বর্ষার মতোই। স্বাগতম হে বরষা !
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।