চীনে এখনও বাঘের হাড় দিয়ে মদ তৈরি ও বিক্রি হচ্ছে। চীনের কয়েকটি বন্য প্রাণী পার্ক এ কাজ করে থাকে।পরিবেশবাদী কর্মীরা একথা জানান।
পরিবেশ বিষয়ক তদন্ত সংস্থা গবেষকদের বলেছে, দুটি পার্কের কর্মচারীরা চালের তৈরি মদের মধ্যে বাঘের মৃতদেহ ভিজিয়ে সেই পানীয় বিক্রির চেষ্টা করে। ১৯৮৭ সাল থেকে বিপন্ন এই প্রজাতির বাণিজ্যের ওপর আংশিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। চীনে এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় ১৯৮৯ সাল থেকে।
আন্তর্জাতিক সংরক্ষণ ব্যবস্থা সত্ত্বেও বাঘের সংখ্যা দিন দিন কমছে । বর্তমানে বনে সাড়ে ৩ হাজার থেকে সাড়ে ৭ হাজার বাঘ রয়েছে। অথচ বিংশ শতাব্দীর শুরুতে এই সংখ্যা ছিল ১লাখ। যুক্তরাজ্য ভিত্তিক এনজিও টি বলেছে, তাদের তদন্তে প্রমাণিত হয়েছে যে, হেলথ টনিক হিসেবে চিহ্নিত ঐ মদ খেলে আর্থাইটিস ও রিউম্যাটিজম ভাল হয় বলে পার্কের কর্মীরা প্রকাশ্যে বিজ্ঞাপন দেয়।
পার্কের কর্মী বলেছে, যেসব বাঘ অন্যান্য পশুর সঙ্গে মারামারি করে মারা পড়ে তাদের দেহ থেকে এই মদ তৈরি করা হয়। একটি পার্ক কর্তৃপক্ষ বলেছে, সরকারী অনুমতি নিয়েই তারা বাঘের দেহ থেকে মদ তৈরি করে বিক্রি করে। কিন্তু পরিবেশবাদী গবেষকরা বলেছে, কথিত ঐ সরকারী পারমিট আসল না নকল তা পরীক্ষা করার উপায় নেই। আশির দশক থেকে চীনে বাণিজ্যিক ভিত্তিতে বাঘের খামার চালু করা হয়েছে।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।