নেপালের রাজাকে হিটলারের উপহার দেওয়া একটি মূল্যবান গাড়ি অবশেষে জাদুঘরে স্থান পাচ্ছে। রাজা জ্ঞানেন্দ্রর দাদা রাজা ত্রিভুবনকে ১৯৩৯ সালে ওই মার্সিডিজ বেনজ্ গাড়িটি উপহার দিয়েছিলেন জার্মানির নাৎসী নেতা এডলফ হিটলার।
কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িটি গত কয়েক বছর ধরেই রাজপ্রাসাদে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এখন গাড়িটিকে প্রস্তাবিত নারায়ণহিতি প্রাসাদ জাদুঘরের দর্শণীয় বস্তুর তালিকায় স্থান দেওয়ার
চিন্তা করা হচ্ছে।
১৯৪০ সালে হিটলারের উপহার দেওয়া গাড়িটি যখন ভারত হয়ে নেপালে নিয়ে যাওয়া হয় তখন নেপালের রাজধানী কাঠমান্ডুতে যাওয়ার জন্য কোনো পাকা রাস্তা ছিল না। শ' শ' শ্রমিক পাহাড়ি পথ বেয়ে বহু কষ্টে গাড়িটিকে সেখানে নিয়ে যায়।
১৯৫০ সালে কাঠমান্ডু শহরের একমাত্র মোটরচালিত গাড়ি ছিল রাজা ত্রিভুবনের ব্যবহৃত ওই গাড়িটি। রাজা ত্রিভুবনের মৃত্যুর পর গাড়িটি কাঠমান্ডুর থাপাথালি ইঞ্জিনিয়ারিং কলেজকে দিয়ে দেওয়া হয়।
নেপালে ২৩৯ বছরের রাজতন্ত্রের অবসানের পর রাজা জ্ঞানেন্দ্র নারায়ণহিতি প্রাসাদ ছেড়ে যাওয়ার পর ওই প্রাসাদটিকে জাদুঘর বানানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
নারায়ণহিতি প্রাসাদ জাদুঘরের জন্য নেপাল রাজবংশের সম্পদের তালিকা প্রস্তুতকাজে নিয়োজিত উর্ধ্বতন কর্মকর্তা গোবিন্দ প্রসাদ কুসুম বলেন, "আমরা এটা জাদুঘরে প্রদর্শনের জন্য রাখবো। আমরা আশা করছি এটা অন্যতম একটি দর্শণীয় বস্তু হিসেবে দর্শকদের আকৃষ্ট করবে।"
কর্মকর্তারা আরও জানিয়েছেন, গত তিন বছর ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকার আগে গাড়িটি কাঠমান্ডুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজে গাড়ি মেকানিকদের প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো। খুচরা যন্ত্রাংশের অভাব এবং এর পেছেনে বাড়তি অর্থ ব্যয়ের সামর্থ্য না থাকার কারণে প্রতিষ্ঠানটি গাড়িটিকে রাজপ্রাসাদে ফিরিয়ে দিয়ে যায়।
নেপালের রাজাকে দেওয়া হিটলারের গাড়ি জাদুঘরে যাচ্ছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।