’পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহী পরম তপ’র একটি বিশেষ দিন আজ। আজ পিতা বা বাবা দিবস । সেই বাবাদের জন্য সন্তানের মাথার ওপর যার স্নেহছায়া, বটবৃক্ষের মতো।
প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার দিবসটি পালন করা হয়। দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে ১৯৭২ সাল থেকে। আমাদের দেশে বাবা দিবস ভ্যালেন্টাইনস ডে, মাদারস ডে, ফ্রেন্ডস ডে এমনকি পরিবেশ দিবসের চাইতেও অনেক অচেনা। বাবা দিবস বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালিত হয়। বাংলাদেশসহ আটত্রিশটি দেশে পালিত হয় জুনের তৃতীয় রবিবার।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের নিকটবর্তী এক শহর ক্রেসটন। সেখানে উইলিয়াম জ্যাকসন স্মার্ট নামে এক ব্যক্তি বাস করতেন। স্ত্রীর মৃত্যুর পর কন্যা সোনোরাকে বড় করার জন্য তিনি নিজে আর বিয়ে করলেন না। কন্যাকে তিনি বিপুল ভালোবাসা ও স্নেহ দিয়ে বড় করে তুলেছিলেন। সোনোরা বাবার এই ত্যাগের মহিমা বুঝেছিল। আর তাই সেও চাইতো তার বাবার প্রতি তার যে তীব্র ও গভীর ভালোবাসা আছে সেটা বোঝাতে। তার মাথায় ‘বাবা দিবস’ পালনের চিন্তা আসে। তার বাবার মৃত্যু দিবস ৫ই জুন। প্রথম ‘ফাদারস ডে’ পালন হয় ১৯শে জুন ১৯১০ সালে। জুনে সেটা পালন করার ইচ্ছে ছিল তার। কিন্তু সে সময় সেটা হয়নি। পরবর্তীকালে ১৯৫৬ সালে সেটি স্বীকৃত হয়। এবং ১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের আমলে রাষ্ট্রীয়ভাবে ফাদারস ডে বা বাবা দিবস পালন শুরু হয়।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।