বরফ খন্ডটি ছিল চকচকে একটি পুরু বস্তু খন্ডের মত।
আরেকটি গর্ত খুঁড়তে গিয়ে ফিনিক্সের বাহু মঙ্গলের একটি শক্ত পৃষ্ঠে বাধা পায়। ধারণা করা হচ্ছে এটিও ছিল একটি বরফখন্ড।
এক বিবৃতিতে টাকসনের আরিজোনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক ডঃ পিটার স্মিথ বলেন, এটা অবশ্যই একটি বরখ খন্ড।”
ডঃ পিটার স্মিথ বলেন, এইসব ছোট ছোট বরফ খন্ড কয়েকদিনের মধ্যে বাস্প হয়ে কপূরের মতো মিশে গেছে। এটাই হলো মঙ্গলগ্রহে বরফের অস্তিত্ত্বের অকাট্য প্রমাণ বলে দাবি করেন তিনি।
পুরু বস্তুখন্ডের মত দেখতে এটি লবণও হতে পারে বলে প্রশ্ন করা হলে তিনি বলেন, লবণ এভাবে বাস্প হয়ে উধাও হয়ে যেতে পারে না।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



