গুগল, ইয়াহুর পর এবার ফেইসবুকের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে সফটঅয়্যার জায়ান্ট মাইক্রোসফট। সামাজিক নেটওয়ার্কের দৌড়ে সামিল হতে সমপ্রতি সাইবার রাজ্যের সদস্য হয়েছে মাইক্রোসফট ভাইন (http://www.vine.net) নামের একটি সাইটের বেটা ভার্সন, যা আদতে একটি সোস্যাল নেটওয়ার্ক সাইট হিসেবে আত্মপ্রকাশের অপেক্ষায় রয়েছে।
ভাইন যুক্তরাষ্ট্রের আরেকটি সাইট টুইটারের মত হলেও এটি মূলত বন্ধু এবং পরিবারভিত্তিক ডাটাকে আপডেট রাখাসহ জরুরী প্রয়োজনের উপযোগ মেটাবে।
দি সিয়াটল টাইমস নামের একটি স্থানীয় সংবাদপত্র এরকম খবর প্রকাশ করেছে। অবশ্য মাইক্রোসফট জানিয়েছে সাইটটি মূলত জরুরী প্রয়োজনে তথ্য আদান প্রদানে ব্যবহৃত হবে।
মাইক্রোসফট জানিয়েছে, ফেইসবুক, টুইটারের মত অন্য সাইটগুলোর অ্যাপ্লিকেশন থেকেও ভাইনে ব্যাবহারকারীর কাছে অ্যালার্ট (সঙ্কেত) পাঠানো যাবে। তবে এটি আপাতত সীমিত সংখ্যক ব্যবহারকারীর মধ্যেই রাখা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আপাতত স্থানীয় নেটওয়ার্ক সাইটটির বেটা সংস্করণের পরীক্ষা চলবে।
এর আগে ৫০ লক্ষ ডলার বিনিয়োগ করে সার্চ ইঞ্জিন গুগল এমন একটি জরুরী প্রয়োজনীয় সাইট (ইনোভেটিভ সাপোর্ট টু ইমার্জেন্সিস, ডিসেস এন্ড ডিসেটার বা ইনএসটিইিডিডি) খুলেছিল। তবে খুব একটা জনপ্রিয়তা পায়নি গুগলের সে উদ্যোগ। আর এই সুযোগটুকুই নিতে চাইছে মাইক্রোসফট।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।