বিশাল ভরদ্বাজের 'কামিনে' ছবিটি নিয়ে দর্শকদের উত্তেজনা দিন দিন বাড়ছে৷ওঙ্কারার পরে শাহিদ-প্রিয়াঙ্কা বলিউডের এই দুই জনপ্রিয় তারকাকে নিয়ে ছবি করেছেন বলিউডের এই খ্যাতনামা নির্দেশক৷ রোমান্টিক হিরো শাহিদের চকলেট ইমেজটা বদলে তাঁকে একেবারে রাফ অ্যান্ড টাফ ভূমিকার মধ্যে দিয়ে দর্শকদের চমকে দিতে চান৷ শুধু তাই নয়, তার উপর ছবিতে গড়েছেন এক নতুন কেমিস্ট্রী৷ ইতিমধ্যে এই জুটির রিয়েল লাইফের প্রেমটাও ছবির প্রচারকে তুঙ্গে নিয়ে গেছে৷
ছবির কাহিনী নিয়েও ইন্ডাস্ট্রীতে নানা গুঞ্জন চলছে৷ সেখানে নাকি নানা মোড় রযেছে৷ কি করে পেলেন এই অভিনব চিত্রনাট্য? তা নিয়ে কৌতূহল সবারই৷ চিত্রনাট্যর পিছনেও একটা রহস্য রযেছে৷ যুগান্ডার রাজধানী কম্পালাতে মীরা নায়ারের একটি রাইটিং ল্যাবরেটারী আছে৷ ঐ ল্যাবটারিতে কিছু নতুন লেখকদের আনাগোনা রয়েছে৷ সেখানকার তাজেনন নামে এক লেখকের চিত্রনাট্য বিশাল ভরদ্বাজের মনে দাগ কাটে৷
তিনি কেনিয়ার ঐ যুবককে তাঁর লেখা স্ক্রিপ্টটাকে একটু বদলে এতে ফাইনাল টাচ দিতে বলেন৷ যখন তাজনেন তাতে বিফল হন তখন তিনি সেই স্ক্রিপ্টটা শুধরানোর দায়িত্ব টিমের উপর দেন৷ সবরীনা ধবন এই স্ক্রিপ্টটাকে ফাইনাল টাচ দেন৷ এই প্রসঙ্গে উল্লেখ্য যে সাবরীনা এর আগে মনসুন ওয়েডিং ছবির চিত্রনাট্য লিখেছিলেন৷ এভাবেই কামিনের চিত্রনাট্যটা লাভ করেন বিশাল৷ ছবিতে দুই যমজ ভাই এর মধ্যেকার ঘৃনার বিষয়টিকে তুলে ধরা হয়েছে৷ 24 ঘন্টার মধ্যে তাদের জীবনে কি পরিবর্তন ঘটে সেটাই ছবির ক্লাইমেক্সে ফোটানো হযেছে৷
তবে কেনিয়ার যুবক তাজনেনের কৃতিত্বটাকে একেবারেই অস্বীকার করেন নি বিশাল৷ কারণ তাঁর হাত থেকেই উঠে এসেছে ছবির কাহিনী৷ তাই তানজেনের নাম অনুসারেই ছবিতে একটি চরিত্র গড়েছেন তিনি৷ ঐ চরিত্রটিতে কে অভিনয় করেছেন? তা সাসপেন্সে রাখা হয়েছে৷ তা জানতে হলে আগামী 14-ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে৷
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।