ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটে খেলোয়াড়দের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য অসুস্থ হওয়ার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্রিক্সিম্স্ বাংলাদেশ লিমিটেডের স্বত্তাধীকারী হাজী বাবুলের ছেলে কাজল, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও পাচকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।
এর আগে পুলিশের প্রটেকশন বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার আবুল ফয়েজ জানান, শেরাটন হোটেল, মিরপুর স্টেডিয়ামসহ বিভিন্ন জায়গায় খেলোয়াড়দের নিরাপত্তার দায়িত্বে থাকা শতাধিক পুলিশ এবং র্যাব সদস্য দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
আবুল ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিসিবির নির্ধারিত ঠিকাদারের সরবরাহ করা খাবারে বিষক্রিয়ায় (ফুড পয়জনিং) এরা অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
........বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২০২৩ ঘ.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



