somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রামে লিয়াকত হত্যা মামলার সব আসামি খালাস

০১ লা এপ্রিল, ২০১১ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী খান হত্যা মামলার রায়ে সব আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া আসামিরা হলেন, ইসলামী ছাত্রশিবিরের ক্যাডার সাজ্জাদ আলী, মনা ওরফে মনাইয়া, লিয়াকত আলী ওরফে জসীম, কামালউদ্দিন, মুন্না, মো. ইসমাইল, শাহজাহান, আবদুল হালিম ওরফে কালু, নূরুল আবছার ও সাজ্জাদের বড় বোন তামান্না।
আদালত সূত্র জানায়, এই মামলার অভিযোগপত্রভুক্ত অপর দুই আসামি জসিমউদ্দিন ওরফে ফাইভ স্টার জসিম র্যাবের ‘ক্রসফায়ারে’ এবং জামায়াতে ইসলামীর সমর্থক ব্যবসায়ী আবদুল গণি ওরফে গণি কন্ট্রাক্টর অসুস্থ হয়ে ইতিমধ্যে মারা গেছেন।
রায় ঘোষণার সময় আসামি কামালউদ্দিন, শাহজাহান, তামান্না ও নূরুল আবছার আদালতে হাজির ছিলেন। অন্য ছয় আসামি পলাতক। তাঁদের মধ্যে একটি মামলায় সাজ্জাদের মৃত্যুদণ্ডাদেশ হয়। ওই মামলার রায় ঘোষণার আগেই তিনি দুবাইয়ে আত্মগোপন করেন বলে জানা যায়। সেখান থেকে ফোনে হুমকি-ধমকি দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তিনি মোটা অঙ্কের চাঁদা নিচ্ছেন বলে অভিযোগ আছে।
১৯৯৯ সালের ২ জুন সকালে নগরের পাঁচলাইশ থানার চালিতাতলী এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত নিহত হন। ওই সময় তিনি হেঁটে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে যাচ্ছিলেন। এ ব্যাপারে তাঁর বড় ভাই আবু তাহের বাদী হয়ে পাঁচলাইশ থানায় জামায়াত-শিবিরের ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
আদালত সূত্র জানায়, বিগত আওয়ামী লীগের শাসনামলে ২০০০ সালের ১২ মার্চ এজাহারভুক্ত ১০ জনসহ ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এজাহারের বাইরে দুই আসামি ছিলেন আবদুল হালিম ওরফে কালু ও নূরুল আবছার। এই ১২ জনের বিরুদ্ধে ২০০১ সালের ২৯ মার্চ অভিযোগ গঠন করা হয়। মামলায় সাক্ষ্য দেওয়া ২৩ জনের মধ্যে ১০ জনকে বৈরী ঘোষণা করা হয়।
রায় ঘোষণার পর দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আইয়ূব খান প্রথম আলোকে বলেন, হত্যাকারীরা জামায়াত-শিবিরের চিহ্নিত ক্যাডার। আর ওই এলাকা সন্ত্রাসীদের ঘাঁটি হিসেবে পরিচিত। এসব চিন্তা করে হয়তো মামলার বাদী তাহের ও তাঁর স্ত্রী আইনুন নাহার আদালতে সাক্ষ্য দিতে আসেননি। অথচ সাক্ষ্য দিতে তাঁদের ৩৩ বার তাগাদা দেওয়া হয়। এমনকি তাঁদের বাড়িতে পুলিশও পাঠানো হয়। এর পরও তাঁরা না এলে মামলার অভিযোগ তো আর প্রমাণ করা যাবে না।
পিপি আরও বলেন, লিয়াকত হত্যা মামলায় ২৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। নিহত লিয়াকতের স্ত্রী ও তদন্ত কর্মকর্তা ছাড়া বেশির ভাগ সঠিক সাক্ষ্য দেননি, যে কারণে ১০ সাক্ষীকে বৈরী ঘোষণা করা হয়। অন্যরাও ঘুরিয়ে-ফিরিয়ে কথা বলেন। তবে লিয়াকতকে কারা হত্যা করেছে, কীভাবে করেছে—এমন কোনো বক্তব্য সাক্ষীদের কাছ থেকে পাওয়া যায়নি। যদিও এই হত্যাকাণ্ড অনেকের সামনে ঘটেছে বলে জানা গেছে। আর হত্যাকারীদেরও চেনা গেছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×