somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিয়াদে অস্ত্রসহ বাংগালী সন্ত্রাসী আটক : দৈনিক আল রিয়াদের প্রথম পাতার খবর

০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ ক'মাস ধরে সৌদি প্রবাসিদের মধ্যে ব্যাপক উৎকন্ঠা বিরাজ করছে, বাংলাদেশীদের উপর যত্রতত্র অত্যাচার করা হচ্ছে, নির্বিচারে বৈধ অবৈধ বাংলাদেশীদের ধরে ধরে দেশে পাঠিয়ে দেবার খবর আসছে। তারপরও দূতাবাস কর্মকর্তাদের তথৈবচ বক্তব্য - "পরিস্থিতি অতটা খারাপ না, অনেকটা গুজব ... এখনও আমাদের হাতে প্রচুর ভিসা আসছে প্রতিদিন, আমরা পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছি", ......... ইত্যাদি। অতপর পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে উপদেশ আসছে আমরা বাংলাদেশীর যেন সংশ্লিস্ট দেশের আইন কানুন মেনে চলি। সবই ঠিক আছে।

কিন্তু উপদেস্টা মহোদয়,,, যারা আইন ভাঙ্গে, যাদের অপকর্মের কারনে পূরো বাংলাদেশ আজ ইমেজ সংকটে, আপনার এই উপদেশ বানী কি তাদের কর্ণকুহরে প্রবেশ করবে? আপনারা পুর্বসূরীরা - রাজনৈতিক নেতারা তেমন সুশিক্ষা বা সংস্কার কি আমাদের কে দিতে পেরেছেন? দূর্নিতি, সন্ত্রাস, রাহাজানি, চাদাবাজি এই তো দেখে আসছি আজন্ম এই আমরা, রাতারাতি ধ্বনি হবার ... প্রভাবশালী হবার কুচক্র আমাদের অস্থি মজ্জায়, কি দেশে কি প্রবাসে হেন কোন কুকর্ম নেই আমরা করিনা ... ঐযে ধনী হবার শর্টকাট রাস্তা চিনিয়েছেন আমাদের ..... এখন এর দায়ভারও আপনাদের নিতে হবে।

আমি আগামি বৃহস্পতিবার পবিত্র ওমরা পালনের জন্য মক্কা যেতে মনস্থির করেছিলাম, আজ সকালে মক্কায় আমার্ এক আত্মিয়ের সাথে যোগাযোগ করলে তিনি আমাকে মক্কার বর্তমান অবস্থা জানিয়ে বললেন, মক্কায় এখন না আসাই ভাল, পথচারি থেকে শুরু করে দোকানদার এমনকি খাবার হোটেলের বয়কেও ডিউটি থেকে ধরে নিয়ে যাচ্ছে জেলে ... তারপর পাঠিয়ে দিচ্ছে দেশে। হেরেম সংলগ্ন মিছফালা নামক জায়গার ৯৫ভাগ দোকানদার / আবাসিক হোটেল ব্যবসায়ি হলো বাংলাদেশী, ইতোমধ্যে এই ধর পাকড়ের কারনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, হোটেল বন্দ্ব হতে চলেছে।

আজ সকালে আমার কোম্পানির অফিস বয় "দৈনিক আলরিয়াদ" পত্রিকাটি এনে বলল, ভাই দেখেনতো অস্ত্রসহ ধৃত লোকটি বাংলাদেশী কিনা? Click This Link ডলার নামের এক বাংলাদেশী অস্ত্রসহ গ্রেফতার হয়েছে, পত্রিকার প্রথম পাতার খবর, ভাবছি প্রতিনিয়ত এভাবেই বুঝি আমাদের কে লজ্জিত করবে স্বদেশী কুলাঙ্গার গুলো!

আমি মনেকরি, এখনো সময় আছে সরকারের উচিৎ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির সহযোগিতায় চিহ্নিত সন্ত্রাসী, বখাটে, মাস্তান, চাঁদাবাজদের সংশ্লিস্ট দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনির হাতে তুলে দেয়া, এদের কে দেশে পাঠানোর গরজ দেখানোরও প্রয়োজন নেই, দেশে থেকেও এরা এসব কুকর্মই করে, দেশবাসীকে জিম্মি করে রাখে।

আর যারা বর্তমানে প্রবাসে আসছে প্রশাসনের উচিৎ তাদের ব্যাপারে ব্যাপক অনুসন্দ্বান চালানো, দয়া করে আর কোন সন্ত্রাসী, নেশাগ্রস্থ, মাস্তান, বখাটেকে আর বিদেশে পাঠাবেননা। আমাদের সহজাত প্রবনতা হলো দেশে কোন কুকর্মের কারনে মামলায় জড়িয়ে গেলে তাকে বিদেশ পাঠিয়ে দেয়া, এটা না করে দেশেই তার সংশোধনের ব্যবস্থা নিন, শাস্তির ব্যবস্থা করুন, নতুবা এসব অপরাধ প্রবনতা অন্যদের মাঝে সংক্রমিত হবার আগে এদের নিশ্চিহ্ন করুন। এরা দেশের মাটিতে পরিবার আর সমাজের কলংক, বিদেশে সমগ্র বাংলাদেশের কলংক, আল্লাহর ওয়াস্তে আমাদের কে এদের থেকে রেহাই দিন।

(মনটা বিষন্ন ... লেখাটা এলোমেলো হয়ে গেছে ... মাফ করবেন)
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
২২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×