আমি বাংলাদেশের ক্রিকেট টিমের খেলা ছাড়া আর কারো খেলা দেখি না। আমার পরিচিত সবাই জানে তাদের প্রতি আমার খুব গভীর টানের কথা।
কিন্তু সবার আগে দেশ। আমি তো আমার মায়ের সাথে বেইমানী করতে পারবো না।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ ক্রিকেট টিমকে এই বিশ্বকাপে বয়কট করবো। মানে করলাম।
৭১ এর বেজন্মা রাজাকারদের টাকায় যে দল চলবে, যে টাকায় এদেশের লাখো শহীদের রক্তের দাগ লেগে আছে, আছে বীরমাতা বীরাঙ্গনাদের চোখের জল... কি করে আমি সেই দলের সমর্থন করি। গতকাল ব্লগে দেখলাম, ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি হয়েছে। মিলিয়ন টাকার মামলা।
একদিকে যুদ্ধাপরাধীদের বিচারের অপেক্ষা, অন্যদিকে তাদের সাথে গোপন আঁতাত... এটা মেনে নেয়া যায় না।
আমি আর ইতিহাস লিখতে চাই না। আপনারা কি কিছু বলবেন!!! যারা নিয়মিত ব্লগে লিখেন এবং জনপ্রিয় ব্লগার..... তাদের কাছ থেকে এই ব্যপারে জনমত তৈরিতে সহায়তা চাইছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


