কারণ;
০১. আমরা যত্রতত্র ময়লা ফেলি।
০২. আমরা রাস্তাঘাটে অবিরাম জঘন্য ভাষায় গালিগালাজ করি। আমি নিশ্চিত যে, আপনি সারাদিন রাস্তায় চললে অন্তত ৫০-৬০ বার শুনবেন কেউ না কেউ কাউকে না কাউকে অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছে।
০৩. আমরা আওয়ামী সমর্থক হলে আওয়ামীদের শত অন্যায়কেও সমর্থন করি এবং তাদের অন্যায়ের বিরধিতা করলে বিএনপি আখ্যায়িত করি।
০৪. আমরা বিএনপি সমর্থক হলে বিএনপিদের শত অন্যায়কেও সমর্থন করি এবং তাদের অন্যায়ের বিরধিতা করলে আওয়ামী আখ্যায়িত করি।
০৫. আপনি স্বাধীন দেশের নাগরিক। কিন্তু আপনি রাত ২/৩ টার সময় একা রাস্তায় চলতে পারবেননা। আপনাকে প্রশ্ন করা হবে, আপনে এত রাইতে এখানে কি করেন? পুলিশ প্রশ্ন করবে, ভাল মানুষ এত রাইতে বাইরে কি করে? অর্থাত খারাপ মানুষ স্বাধীন আর ভালো মানুষ পরাধীন। দরজায় তালা দিয়ে ঘরের ভেতরে বসে থাকবে।
০৬. সেদিন একজনকে বলতে শুনলাম তুই একা মেয়ে মানুষ থানায় যাবি? কেন একা মেয়ে থানায় যেতে পারবেনা? থানায় কি আছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



