শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভারত আর নেপাল গিয়েছি শিক্ষা সফরে। প্রকৃতির অপরূপ খেয়াল দার্জিলিং, নেপালের কাঠমন্ডু আর পোখ্রার হ্রদ দেখা হয়েছে। হিমালয়ের ধবলগিরি চুড়াঁয় সূর্য উঠার অপূর্ব দৃশ্য আমাদের অভিগ্গতায়। চলেছি আগ্রার পথে।
বেনারস হয়ে জয়পুর, তারপর আগ্রা। সকালবেলা পৌঁছি মোঘলসরাই শহরে। গংগা নদীর এক পাড়ে বেনারস অপর পাড়ে মোঘলসরাই শহর। ক্লান্ত-শ্রান্ত দেহে রাজ্যের ঘুম ভর করেছে। বেনারস থেকে কাল সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে আমাদের রেল। পরদিন সকাল হলে পুরাতন মোঘলসরাই শহর দেখা হল। দুপুর গড়াল। মেয়েরা বেনারস এসেছে অথচ বেনারসী শাড়ী কিনবে না তা হয় নাকি?
মিতা, ফাহমিদা, পুষ্প, শামীম, রাসেল আর আমি চলেছি শাড়ীর সন্ধ্যানে। মুন যেতে পারেনি। গংগা নদীর বড় সেতু পার হয়ে যখন শহরে পৌঁছি সিনেমা হলে সিনেমার নামটা দেখে আমাদের চোখ ছানাবড়া--"লগন"। কে আর শাড়ী কিনতে যায়! ৩-৬ টার শো। অদ্ভুদ লাগছিল। শেষ না দেখেই ফিরতে হবে, তা না হলে রেল মিস্ করতে হবে। শামীম কিছুতই উঠবে না। যথাসময়ে ফিরবে এমন প্রতিশ্রুতি নিয়ে শামীমকে ফেলে আমরা ফিরলাম হোটেলে। এসে যা দেখলাম আর শুনলাম এক কথায় অবিশ্বাস্য। মুন একা হোটেলে বসে আছে, বাকিরা সবাই জয়পুরের উদ্দেশ্যে চলে গেছে। রেল ছেড়েছে ৫টা ২৫ মিনিটে। গ্রুপ লিডার আমাদের ভূল তথ্য দিয়েছে। মুনের সে কি রাগ আমাদের উপর। আমরা মর্মাহত। কেউ কারো দিকে তাকাতে পারছিনা। বেনারস থেকে জয়পুর প্রায় ১২ ঘন্টার বাস ভ্রমন। কি করব বুঝে উঠতে পরছিলাম না। শামীম এখনো ফেরেনি। মেয়েরা মাথা নিচু করে বসে আছে। আসলে সবাই নিজেদেরকে অপরাধী ভাবছে।
ওদিকে স্যার ও গ্রুপের অন্যরা কত কি না ভাবছে কে জানে। বাইরে বেরুলাম, শামীমের দেখা মিলল। সব শুনে চুপ্সে গেলো। ট্রেন ষ্টেশনে এসে পৌছেছি। আজ রাতের কোন টিকিট নেই, নেই কালকেরও। কি করব এখন? বাসের খোঁজ নিলাম। সর্বশেষ বাস গেছে সন্ধ্যা ৬ টায়। সারারাত আর কোন বাসও নেই। আমরা সবাই জানি এসময় আমাকে আর মুনকে দায়িত্ব নিতে হবে। কিন্তু কেউ কারো দিকে তাকাতে পারছিলাম না। ৭ জন মানুষ--বড় রকমের ৮টা ব্যাগ আমাদের সাথে। কিছুটা সময় পর শামীম ডাকল। খুব ভাল একটা খবর নিয়ে এসেছে। বড় অটো নিয়ে দাঁড়িয়ে আছে। বেনারস থেকে বাস ছাঁড়ে রাত্র ৮ টায়। তাড়াহুড়া করে অটোতে উঠলাম। বিশাল দুশ্চিন্তার পর একটু যেন শান্তির পরশ। স্বস্তির হাসি হেসে দিলাম। হাসি যেন ছড়িয়ে পড়ল সবার মধ্যে। সারাদিন তেমন কিছু খাইনি। বিস্কিট মুখে দিলাম। কিন্তু তখনও ভাবিনি আরও বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করে আছে।
(২য় পর্ব) Click This Link
(৩য় পর্ব) Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

