আমাদের সময়ের দাম ২ টাকা নির্ধারণের রহস্য কী
০৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের আধুনিক সাংবাদিকতার পথিকৃতের পত্রিকা " আমাদের সময়"-এর বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২টাকা। কিছুদিন আগেও নাঈমুল ইসলাম খান পত্রিকায় বক্স করে লিখলেন তার বুকের রক্তক্ষরণের কথা। তিন টাকায় পত্রিকা বিক্রি করতে গিয়ে নাকি তার জামা রক্তে ভিজে একাকার। তারপরও ঢাকায় সর্বাধিক বিক্রিত দৈনিক হিসেবে ঘোষণা দিয়ে একদিন পরিতৃপ্তির ঢেকুর তুললেন। সাথে সাথে এও ঘোষণা দিলেন আগামী কয়েক বছরের মধ্যে সার্কুলেশনে ভারতের আনন্দ বাজার পত্রিকাকে ছাড়িয়ে যাবে।
যাহোক আসল কথায় আসি। যেখানে একটি পত্রিকা ৩-৪টাকায় বিক্রি করতে কয়েকদিন আগেও তার বুকের রক্থ ক্ষরণ হতো, সেখানে ২ টাকায় তার কি হবার কথা ভেবে দেখুন তো।
তাহলে কোন শক্তির বলে তিনি ২টাকায় পত্রিকা বিক্রি করতে পারছেন? এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক। কথা আসতে পারে সার্কুলেশন বাড়ানোর কৌশল। কিন্তু উনি তো আগেই বলে রেখেছেন দাম চার টাকা থাকতেই রাজধানী শহরে সার্কুলেশনে শীর্ষে। তাহলে দাম কমানোর মমার্থটা কী?
কোথায় পাচ্ছেন তিনি এসব টাকা?? এমন প্রশ্নটা কি অবান্তর??
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন