ব্লগে কিছু লোকের ধারনা এন্টিছাগু হলেই ব্লগে একটা অবস্থান তৈরি হয় আর সেখান থেকে অনেকের সাথে যোগাযোগ করা সম্ভব মানে ফায়দা লুটা সম্ভব। এন্টি ছাগুরে ওরা একটা স্ট্যাটাস মনে করে। কিন্তু যেই এন্টি-ছাগু প্রয়োজনে জামাত-শিবিরের সাথে ভাল সম্পর্ক গড়ে তুলে বা সময়ের সাথে নাস্তিকগুলোর সাথে দোস্তি করে বা গোপনে ছাগুদের সাথেও ভাল সম্পর্ক রাখে সেই সকল এন্টি ছাগুর দরকার নাই। তোরা আগে মানুষ হ। আর এক শ্রেনীর ভ্লঘার আছে যারা ব্লগটারে নিজের সম্পত্তি মনে করে, আরো মনে করে এন্টি-ছাগু ট্যাগ নিয়ে ব্লগে সে রাজত্ব চালাবে, ব্লগে কাউরে হিট বানাবে আবার প্রতিদ্বন্দী হলে নিজেই আবার তারে একটা ট্যাগ দিয়ে বসায়ে দিবে। আসলে সেই সকল লোকের কোন কাজ নাই, আমি যতদূর দেখছি সবগুলি ভাদাইম্যা টাইপের, কয়েকশ নিক রাখে সেইগুলা দিয়া নোংরা ব্লগ পলিটিক্স চালু করে। দিন-রাত এই ব্লগে ছাগু তাড়ানোর নামে এরে তারে খোঁচায়। কাজ নাই কর্ম নাই সারাদিন এই ব্লগ সেই ব্লগ আর এই নিক সেই নিকে নিয়ে কাজ করে, অথচ যেই এন্টি-ছাগুর কাজ যেটা মুক্তিযুদ্ধের ইতিহাস সবার সামনে তুলে ধরা সেটা করতে তাদের বিশেষ একটা করতে দেখা যায় না, যখন তখন মানুষরে ছাগু বানানো ফেইসবুকে মেসেজ দিয়ে নিজের সাপোর্টে লোক জোগাড় করা।
আসলে তাদের মধ্যে কোন মুক্তিযুদ্ধের চেতনা নাই, তারা এক ধরনের ছ্যাচড়া লোক, প্রয়োজনে এরা এটাও বলতে পারে যে রাজাকাররা মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করেছে বা ওরা ভাল মানুষ। এই ধরনের ভ্লগারদের মুখে থু... এরা মুক্তিযুদ্ধের ইতিহাস কিছু জানে নাকি সন্দেহ আছে। এরা শুধু ব্লগে একটা প্রপাকান্ডা চালাতে চায়, বাস্তবে কোন দাম নাই তো, তাই ব্লগে এসে সবার কিছু এটেনশন নেয়ার চেস্টা করে।
তোদের এন্টি-ছাগু হবার দরকার নাই, আসলে ছাগুদের সাথে তোদের খুব বেশি পার্থক্যও নাই। তোরা আগে মানুষ হ...নিজেরা আগে কিছু জান, তারপর নিজেদের মাঝে সে চেতনা ধারন করার চেস্টা কর তারপর না হয় এন্টি-ছাগু হতে আসিস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


