আবার দুঃসময়; আমরা মুখোমুখি,
অচলায়তনে অস্তগামী রাঙ্গা সূর্য,
সহস্র অশ্বারোহী, অজস্র হাকালুকী
সামুরাই বীর, স্ত্রান, অসি, বাণ, তুর্য-
সুসজ্জিত তুমি! আমি একা নগ্নদেহী-
হস্তে বাজুবন্ধ, কন্ঠে কবচ, মাদুলী
পরাবাহু; অনঢ়, কৃশ এক সিপাহী
আক্রান্ত; আক্রমনকারীই হয় বলী।
এবং আমি নিশ্চুপ, আর্তনাদ যত
বিপক্ষ শিবিরেই। অমৃত সৈনিকেরা
শিহরিত সব, পৌরুষ পেষণে হত।
জিউস বীর বিক্রমে হার মানে, হেরা
বিজলী চোখে চায়, দেখে সঙ্গমরত
মোরা আদিগন্ত ময়দানে; দয়িতেরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


