ফুটপাত দিয়ে হেঁটে আসছিলাম, হঠাৎ রিণরিণে কন্ঠে গম্ভীর ডাক শুনলাম, "এই পিচ্চি, এই এদিকে.."
কন্ঠের মালিকের দিকে তাকিয়ে দেখি ছ-সাত বছরের একটা বাচ্চা, হাত ইশারায় ডাকছে পাশের ফাস্টফুডের দোকানের বার-তের বছরের একজন কর্মচারীকে। রাস্তার পাশে থামিয়ে রাখা গাড়িতে বসে আছেন বাচ্চাটির মা।
'পিচ্চি' ডাকটা খট করে কানে বেজেছিলো, পরে ভাবতে গিয়ে হাসিই পেল।
'পিচ্চি' মানে এখন আর 'ছোট্ট' নয়, বহুদিন ধরেই পিচ্চি মানে হোটেল-রেস্তোরার বাচ্চা কর্মচারী!!!
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


