নতুন দুনিয়া। জ্ঞানের ভান্ডার বলতে ভাল লাগে এই দুনিয়াটাকে। প্রতিনিয়ত আমি শিখছি । মাঝে মাঝে মাথা চাপ্রাতে ইচ্ছে হয় কেন আর আগে পেলাম না এই দুনিয়ার দেখা। আদেখা অজানা এত এত কিছু আছে যে লেখার সময় পাইনা।আর নতুন বলে লেখাও আসতে চায়না মাথা থেকে।
অল্পসল্প মন্তব্য করতে করতে দিন কেটে যাচ্ছে। ব্লগারদের পড়তে আমার ভাল লাগে। ব্লগিং শিখতে ও বুঝতে চেস্টা করছি।
আমার আমিঃ
ছোট এই জীবনে ঘুরে ফেলেছি অনেকগুলো জেলা। করে ফেলেছি ছোট ছোট অনেক কাজ। সাক্ষাত করে ফেলেছি বহু মানুষের সঙ্গে। আমার ভাল লাগে নিজেকে আবিষ্কার করতে, নিজের ভেতরটা পুরন করতে। তাই আমাকে অনেক অনেক পড়তে হয়। বর্ন হচ্ছে আমার খাদ্যের তালিকায় দ্বিতীয় উপাদান। এবার সেই বর্ন যেখান কার ই হক না কেন, যেকোন ধরনের বই থেকে সুরু করে পেপার পত্রিকা যা পাই সবই খেতে ভাল লাগে।। মানে পড়ি আরকি। কম্পুটারের উপর অগাধ না হলেও অল্প সল্প জ্ঞান রাখা হয়, নচেত কেই বা প্রজুক্তির দুনিয়ায় পিছিয়ে পড়তে চায়?
যাক আজ আর না। একেবারেই আনকোরা নতুন আমি। ভুল হলে মাফ করবেন।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১১ রাত ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



