বরিশালের উজিরপুরে এক মহিলা মেম্বারকে পিটিয়েছে ____লীগ। উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্যা নারগিস আক্তার হাওয়া বেগমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে উপজেলা ____লীগের অর্থ বিষয়ক সম্পাদক খায়রুল বাসার লিটন ও তার সহযোগীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামে। হামলাকারীদের অতর্কিত হামলায় আরো ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ইউপি সদস্যা হাওয়া বেগমকে প্রথমে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইউপি সদস্যার স্বামী জিয়াবুল হক মোল্লা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে যুবলীগ নেতা খায়রুল বাসার লিটন ও তার ক্যাডার রহমান মিয়া, কবির হোসেন, এনামুল অতর্কিতভাবে ইউপি সদস্যা হাওয়া বেগমের ওপর হামলা চালায়। এ সময় তার আর্তচিৎকারে ছেলে জাহিদ হোসেন, ফয়সাল মোল্লা ও প্রতিবেশী শাবানা বেগম, হারুন মোল্লা ও আদু ঘরামী এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে আহত করে।
তিনি আরো জানান, হামলার ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ক্ষমতার প্রভাব খাটিয়ে যুবলীগ নেতা হারতা পুলিশ ক্যাম্পে ফোন করে পুলিশ দিয়ে হয়রানি শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



