পৃথিবীর মহারন্যে বিষন্ন তৃনের সঙ্গোপন স্পর্শে
তোমার উত্তাল সমুদ্রে ওঠে শিহরিত কম্পন
ধানঝরা হেমন্তের কুয়াশায়, মেঠো বাতাসে
শিশির কণার অধরে তোমাকেই অনুসন্ধান করি আমি।
শুভ্র প্রভাতে আলো ভেজা প্রজাপতি তোমার চরন ছুঁয়ে-
দিবসের প্রথম রৌদ্রের সুবাসে তন্ময় গুঞ্জন করে।
আমি চেয়েথাকি সবুজের নরম গালিচায়, অবসন্ন হৃদয়ে,
যেখানে হতাশার নীলঘুড়ি খেলাকরে প্রগাঢ় বেদনার চুম্বনে।
ছায়ার মতো ওড়না উড়িয়ে নীলকন্ঠ ঝরিয়ে দেয় পালক।
দুরন্ত প্রহরী হরিনীর চোখ তবু শ্রান্তিহীন-উজ্জ্বল
নিমিলিত বাতায়নে অদৃশ্য রাগিনির মোহিনী তান।
অতন্দ্র স্বপ্নে, সিন্ধুর মহাকল্লোলে,
বিবসনা জ্যোৎস্নার মাধুরী আমার মানসিকতা ছুঁয়ে যায়।
নক্ষত্রালোকিত বিভাবরির সায়াহ্নে আমি তোমার আহ্বান শুনতে পাই
অপরিশ্রান্ত হিমশীতল প্রভাতী হাওয়া
তোমার চুম্বিত পরশ জীবনে আমার স্বর্গীয় সুধা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



