ছোডো বেলায় হুনতাম গভীর রাইতে ডেকাইতারা ডেকাইতি করতে বাইরয়। আবইশ্য ছোডোকালে ডেকাইতের ডরের চে বেশি আছিল আমার ভূতের ডর। পরিনত বয়সে গভীর রাইতটা আমার খুব পিরিয় হয়া গেল। জীবনে বহুত রাইত জাগছি। মনে আছে একবার মেট্টিক পরীক্ষার পরে আমরা ৭ বন্ধু সারা রাইত জাইগ্গা আমাগো ইস্কুলের হোস্টেলের বেবাক ডাব গাছের ডাব পাইড়া আমাগো ৭ জনের চকির তলে লুকায়া রাখছিলাম। শেষ রাইতে এক স্যারের মুরগীর খোয়ারথন বড় একটা মোরগও চুরি করছিলাম। পরের দিন বেবাক ডাব বেইচ্চা সন্ধ্যা বেলায় গেছিলাম সিনেমা দেখবার। এইসব বহু বছর আগের কতা। আমাগো কান্ড কারখানা দেইক্কা ইসকুলের স্যারেরা কইত - তগো জীবনে দূর্গতি আছে। আমার ইসকুল জীবনের অই বন্ধুগুলার লগে যোগাযোগ নাই আইজকা অনেক বছর। কে যে কই আছে হেইডাও ঠিকমতো জানিনা। সবই সময়ের খেইল। একসময় যাগো লগে বইয়া আড্ডার টেবিলে চা-সিগেরেটের শ্রাদ্ধ না করলে পেডের ভাত হজম অইত না, মনে অইত হারা জীবন একলগেই থাকুম, ইসকুলের পরে কলেজ, ইনভার্সিটি সব একলগেই পার করুম, দেহা গেল ইসকুলের গেট পার অইতে না অইতেই একেক জন একেক দিগে ছিরা ছুইট্টা চইলা গেল। অগো লগে ধীরে ধীরে সম্পর্ক ফিকা অইতে অইতে একসময় মুইছা গেল। তারপরেও আইজ অনেক বছর পরেও অগো কতা মনে পরে। মনে পরে ইস্কুলের স্যারেগো কতা। গভীর রাইতে নস্টালজিয়ায় ভুগি আমি একা। আইজ বড় বেশী একা
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।