আজ আরেকটা স্বাধীনতা দিবসের দোরগোড়ায় দাঁড়িয়ে ভাবি আমরা ৭১ এ অর্জিত স্বাধীনতা থেকে কি পেয়েছি। লাখ লাখ মানুষ দেশছারা হইছে, দেশে তেমন কোনো কাজ-কর্ম নাই, বেকার সমস্যা, পড়ালেখার সুযোগ সুবিধা নাই বা অনুকুল পরিবেশ নাই। সর্ব স্তরের মানুষের মধ্যে বিরাজ করে একটা অজানা আশংকা, ভয় ও হতাশা। রাজনৈতিক নেতারা মানুষেরে খালি সুন্দর সুন্দর স্বপ্ন দেখাইছে আর স্বপ্ন ভংগের দুঃখ দিছে। তারপরেও আজকে ভাবি ৭১ এর দিনগুলির কথা, ভাবি সেই দিনগুলিতে মানুষের-বাংলাদেশের মানুষের দুর্দশা আর যন্ত্রনার কথা। আমরা ভুক্তভোগী হয়েছি যে অত্যাচারে সে অত্যাচার যেন নেমে না আসে অন্য কোনো জাতীর ওপর - এই কামনা করি। কামনা করি যেন জাতীর ভেতর জাতীর শত্রু ( যেমন আমাদের রজাকার, আলবদর, স্বাধীনতাউত্তর কালের জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, জংগী গ্রুপ ইত্যাদি ) পয়দা না হয় অন্য কোনো দেশে। কিন্তু তারপরেও ইতিহাসের ঘৃন্যতম অধ্যায়গুলি বারবার ভিন্ন ভিন্ন রূপে রিপিট হচ্ছে বিভিন্ন দেশে। এর সর্বশেষ শিকার তিব্বত। শান্তিপ্রিয় মানুষ গুলি আজ নিদারুন নির্যাতন আর নিষ্পেষনের শিকার। আসন্ন অলিম্পক ( চীনে অনুষ্ঠিতব্য ) বয়কট করার ডাক দিয়েছে আজ ফ্রান্সের সারকোজি। এরকমকিছু একটাই শুনলাম মনে হয় আজ টিভি নিউজে। ব্যাপারটা কয়েকদিন ধরেই ঘুরঘুর করছিল আমার মাথায়। সামহয়ারের ব্লগারদের দৃষ্টি আকর্ষন করে বলছি - এই ব্যাপারে কি কিছু করা যায় না?
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।