আমাদের সময় রিপোর্ট
ঢাবির ঘটনাকে রাজনৈতিক রূপ দেয়ার কথা স্বীকার করে হেলালের স্বীকারোক্তি
মূলত ছাত্রদলই দায়ী, শিক্ষকরাও মদদ দিয়েছেন
শাহজাহান আকন্দ শুভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সেনাসদস্যদের ঘটনাকে রাজনৈতিক রূপ দিতে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতারাই সবচেয়ে সচেষ্ট হয়ে উঠেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলাল। রিমান্ডে থাকা অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে ছাত্রদল সভাপতি জানিয়েছেন, পুলিশ ও সেনাসদস্যদের হস্তক্ষেপে সেদিনের পরিস্থিতি শান্ত হয়ে এলেও ছাত্রনেতারা এটাকে রাজনৈতিক রূপ দিতে চেষ্টা চালায়। তাদের মধ্যে ছাত্রদল ও ছাত্রলীগ উভয় দলের নেতারাই ছিল। এছাড়া বামপন্থী ছাত্র সংগঠনের নেতারাও সেদিন আবাসিক হলে অবস্থান করে ছাত্রদের বিশ্ববিদ্যালয় জুড়ে উত্তেজনা ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করতে থাকেন। এসময় ছাত্র সংগঠনগুলোর হল শাখার সভাপতি সাধারণ সম্পাকরাও নিজ নিজ হলের ছাত্রদের উত্তেজিত করতে বিশেষ ভূমিকা রাখেন।
জিজ্ঞসাবাদে হেলাল আরও জানিয়েছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ীই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ড. হারুন উর রশিদ টিভিসহ বিভিন্ন মিডিয়ায় উষ্কানিমূলক বিবৃতি দেয়ার পাশাপাশি মোবাইল ফোনে ছাত্রদের নির্দেশনা দিয়েছেন। উষ্কানিদাতা শিক্ষদের মধ্যে ভারপ্রাপ্ত ভিসি, শিক্ষক সমিতির বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদকসহ সাদা ও নীল দলের অধিকাংশ শিক্ষকই জড়িত ছিলেন। এছাড়া বিভিন্ন হলের প্রভোস্টরাও ছাত্রদের উষ্কানিমূলক ও ধ্বংসাÍককাজে ছাত্রদের নিয়োজিত করতে বিশেষ ভূমিকা পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন ওয়ার্ডের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের ঠিকাদার সমিতির সভাপতি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদের আন্দোলন বেগবান করতে অর্থ জুগিয়েছেন বলে হেলাল জানান। এ ঘটনার বিএনপি উপদেষ্টামণ্ডলীর সভাপতি ব্রি. জেনারেল (অব.) হান্নান শাহর পরোক্ষ মদদ ছিল বলে এই ছাত্র নেতা জানান। অন্যদিকে ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সহ-সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জুয়েল এ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তারা কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের কাছ থেকে নির্দেশনা মোতাবেক আন্দোলন ও ভাঙচুরের ঘটনা বিশ্ববিদ্যালয়ের বাইরেও অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালগুলোতে ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি হাসান মামুন, সেক্রেটারি ফিরোজ, জয়েন্ট সেক্রেটারি আকরাম এবং সাংগঠনিক সেক্রেটারি নাসির আন্দোলনে নেতৃত্ব দেন।
হেলাল আরও জানিয়েছেন, ঘটনার ৮-১০ দিন আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টেলিফোনে তাকে ছাত্রদলের কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলেন।
মূলত ছাত্রদলই দায়ী, শিক্ষকরাও মদদ দিয়েছেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।