somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জল রঙকে কেন বিদায় জানালাম?(ধূসর ছায়া)

২৬ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ মনটা হঠাৎ খারাপ হয়ে গেল কোন কারণ ছাড়াই । কিছু একটা লিখতে ইচ্ছে করছে । তাই এই লেখা । আমার ব্যক্তিগত কিছু দুঃখের কথা তুলে ধরছি । আমার লেখাটা পড়ে কেউ দয়া করে আমাকে কোন সান্ত্বনা দিবেন না । কিংবা আমার সিদ্ধান্ত পরিবর্তন করার আহ্বান কিংবা অনুরোধ করবেন না ।


আসল কথায় আসা যাক । আমার ছবি আঁকার কোন প্রতিষ্টানিক শিক্ষা নেই । কেবল নিজের আগ্রহ ও ভালবাসা থেকে শিখেছি । আমার ছোট্ট জীবনে কিছু অসাধারণ মানুষের সাথে মিশার সুযোগ পাই । তাদের নাম আর নাই বা বললাম । অসাধারণ কিছু মানুষ । সেইসব অসাধারণ কিছু মানুষকে সারপ্রাইজ দেয়ার জন্য আমার ছবি আঁকার প্রতি আগ্রহ জন্মায় । প্রথম আলোর গোল্লাছুটে দেখতাম বাচ্চাদের আঁকা বিভিন্ন ছবি । আমি ঐ সব ছবি দেখে আঁকার চেষ্টা করতাম । প্রথম দিকে প্রচুর রঙ এবং আর্ট পেপার নষ্ট করতাম । আমি একরোখা স্বভাবের ছিলাম বলে কখনো হতাশ হইনি । লাগিয়ে থাকতাম । এভাবে শুরু হলো আমার । আমার নিজের ছোট্ট একটা রুমে সবকিছু চলতো । কেউ কখনো জানতো না আমার হাঁড়ির খবর । আমি চাপা স্বভাবের ছিলাম বলে সহজে কিছু প্রকাশ করতে পারতাম না । নিজের আনন্দের প্রতি ছিল আমার সব আগ্রহ । একসময় কল্পনা করে ছবি আঁকা শুরু করলাম । দুই তিনটা আঁকলাম আবার ছিঁড়ে ফেললাম । কারণ মন মতো হচ্ছিল না । এভাবে আরো বেশ কয়েকটা আঁকলাম । আর যথারীতি ছিড়ে ফেললাম ।

কোনভাবেই তৃপ্ত হতে পারছিলাম না । এক সময় চিন্তা করলাম আমার প্রিয় মানুষগুলোর প্রিয় জিনিসগুলোর চিন্তা করে ছবিগুলো আঁকি । আর যেরকম হোক তাদেরকে উপহার দেই । আমার সবচেয়ে প্রিয় দু'জন মানুষকে দুটা ছবি উপহার দিলাম । বললাম আমি এঁকেছি । তারা অবাক হলো না । বরং অবিশ্বাস করলো । কারণ তাদের কথা ছিল আমার মতো ছন্নছাড়া,উদাসীন ছেলে এরকম ছবি আঁকতে পারেনা । আমি নাকি টাকা দিয়ে ছবি আঁকিয়েছি । আমি চুপচাপ সবকিছু মেনে নিয়ে অন্যদের জন্য ছবি আঁকার ব্যাপারে মন দিলাম । অন্য চারজনকে ছবি দিলাম । কিন্তু ওরা আজও জানতে পারেনি এই ছবিগুলো আমি এঁকেছি । আমি ওদেরকে বলেছি ওদের জন্য ছবিগুলো আমার পরিচিত একজন ছেলেকে দিয়ে আঁকিয়েছি । সবাই খুব খুশি হলো । আর আমি তৃপ্তি পেলাম ।

৭ম ছবিটার কথা কোনদিন ভুলতে পারবো না । ঐ ছবিটা আঁকার পর কাঙ্খিত মানুষকে দিতে পারিনি । তাই ছবিটা এখনো আমার কাছে রয়েছে (পোস্টের সাথে দেয়া ছবিটা) । অপেক্ষায় আছি একদিন নিশ্চয়ই দিতে পারবো ।

৮ম ছবিটা দিলাম কোন সিগনেচার ছাড়া । বোধহয় সিগনেচার ছাড়া প্রথম কোন ছবি কাউকে কেউ দিল । আমার জানা মতে এলাইনে যারা আছেন তারা ছবিতে আর কিছু না দিক অন্তত সিগনেচার দিতে ভুল করে না । তবে এই প্রথম অবাক হয়েছি ৮ম ব্যক্তিটি বিনা দ্বিধায় ছবিটির প্রশংসা করলেন এবং আমাকে বারবার ধন্যবাদ দিলেন । এ জিনিসটা আমার কাছে দারুণ লাগলো । ৮ম ছবিটা আঁকতে আমার একমাসের উপর লেগেছিল । কারণ অনেকদিন পর রঙতুলি নিয়ে বসেছিলাম ।


যাইহোক আর কখনো যদি মন সায় দেয় তাহলে ছবি আঁকা হয়তো শুরু হবে । বিক্ষিপ্ত মনটাকে শান্ত যে কখন করতে পারবো সে অপেক্ষায় আছি । দোয়াপ্রার্থী সবার ।
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×