সবাই বলাবলি করছে এ সরকারের কোন সাংবিধানিক ভিত্তি নাই । তাই এ সরকার এখন যা করছে তা নাকি পরবর্তী সরকার আসলে নাও অনুমোদন করতে পারে । আর অনুমোদন না করলে কি হবে ?
১. বর্তমান দূর্নীতিবাজ রাজনীতিবিদরা সসম্মানে মুক্তি পাবে ।
২. বর্তমান সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে মানহানি মামলা হবে ।
৩. বর্তমান সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা হবে ।
৪. বর্তমান সরকারের সব কার্যকলাপ অবৈধ ঘোষিত হবে ।
৫. আগামী নির্বাচিত সরকার পর্যন্ত অবৈধ সরকার হবে যদি বর্তমান সরকারের সব কার্যকলাপ অবৈধ হয় ।
কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এ সরকার অনেক চিন্তাশীল । তাই পরবর্তী নির্বাচিত সরকার হবে বর্তমান সরকারের পুতুল সরকার । কিন্তু তারপরও কথা রয়ে যায় । ক্ষমতা খুবই ভয়ংকর একটা জিনিস । তার প্রমাণ হাসিনা-খালেদার বিরুদ্ধে স্বীয় দলীয় লোকের মামলা কিংবা বিরোধিতা । কারণ তাদের কাছে এখন আর ক্ষমতা নেই । কিন্তু এখনো লক্ষ লক্ষ লোক আছে তাদের ডাকে ঘর থেকে বের হয়ে যাবার । কিন্তু বর্তমান সরকারের উপদেষ্টাদের ডাকে কয়জন বের হবে সেসময় ? আমাদের আম জনতার জীবনে সামনে অনেক কষ্টের দিন অপেক্ষা করছে । আমাদেরকে বারবার প্রতারিত করা হবে । কেউই কখনো ক্ষমতার সদ্ব্যবহার করবে না । অপেক্ষায় আছি নতুন নতুন নাটক দেখার জন্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

