কেউ কি ইংরেজীতে অনুবাদ করে দিবেন?
৩০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জনাব আরিল,
শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আমি অতি নগন্য এক ব্লগার । সময় নষ্ট করার জন্য ব্লগিং করে থাকি । অতীতের কথা না টেনে বর্তমান সময়ের কথা বলি । ব্লগ মডারেশন শুরু হয়েছে । এর জন্য ব্লগারদের সাহায্য কামনা করা হয়েছে । কোন অভিযোগ থাকলে "কোন সমস্যা" তে করার জন্য । আলাদা পোস্ট না দেয়ার কথা বলা হয়েছে । এ নিয়ে কোন বিতর্ক করতে চাই না । শুধু একটা জিনিস আমার বোধগম্য হলো না । সমস্যার কথা কেন ইংরেজীতে করতে হবে ? অন্যান্য ব্লগারদের অসুবিধা না হলেও আমার খুব হচ্ছে । কারণ আমি বরাবরই খারাপ ইংরেজিতে । তাই কখনো কোথাও ইংরেজীতে ব্লগিং করা সম্ভব হয়নি এবং অদূর ভবিষ্যতেও হবে না বলেই মনে হচ্ছে । এস.এস.সি/এইচ.এস.সি তে কোন মতে পাশ করেছিলাম ইংরেজীতে । তাহলে আমার মতো ইংরেজীতে অজ্ঞ ব্লগার কি তার সমস্যার কথা বলতে পারবে না ? আপনি এ ব্লগের অভিভাবক আপনি যদি এর কোন সমাধান না দেন তাহলে আমরা কোথায় যাবো ? বাংলা ব্লগিং করতে এসেছিলাম আনন্দ নিয়ে । কিন্তু অনেক সমস্যা নিয়ে ব্লগিং করতে হচ্ছে । বোবা হয়ে সহ্য করতে হচ্ছে । কারণ ইংরেজীর বিদ্যার দৌড় খুব বেশি নেই । তাই এ সমস্যার সমাধান করতে পারছি না । আপনার এ ব্যাপারে সুন্দর ও আশাবাদি পদক্ষেপ কামনা করছি ।
ধন্যবাদান্তে,
ধূসর ছায়া
(কেউ যদি এর ইংরেজী করে দেন তাহলে কৃতজ্ঞ থাকবো চিরদিন)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন