@আরিফ থেকে আনা ভাইয়ের কাছে ক্ষমাপ্রার্থনা পূর্বকঃ
কালকে রাত্রে হঠাৎ করে একজন ফোন করে বলল আমি আরিফ। আমি জিজ্ঞেস করলাম কোন আরিফ? চুপ করে থেকে কিছুক্ষণ পর বলতেছে- আপনি কি ব্লগার "আরিফ থেকে আনা" কে চিনেন?
আমিতো লাফ দিয়ে উঠলাম কয় কি? খাইছে? আরে "আরিফ থেকে আনা" ভাই কি সুভাগ্য আমার, নম্বর কই পাইছেন? তা শরীর ভালো তো? কি জন্য ফোন করেছেন?
ভদ্রলোক মনে হয় কিছুটা বিরক্ত হলো এবং আমাকে বিরক্তিস্বরেই বলল জ্বি না আমি কোন ব্লগার না? আ্যাঁ তাইলে আপনে কোন আরিফ? আর ব্লগার "আরিফ থেকে আনা" ভাইকে চিনেন কেমনে ? ঘটনা কি খুইলা কন?
আরে মিয়া সেইটা কওয়ার জন্যইতো তোমারে ফোন দিলাম। বুঝতে পারলাম মোবাইলকরনেওয়ালা ক্ষেপে গেছে। বলতেছে আপনারা যারা "আরিফ থেকে আনা" কে চিনেন সবাইরে বইলা দিয়েন তারে আমি ক্ষমা কইরা দিছি এবং এটা তাকেও জানাইয়া দিয়েন।
আরে ভাই কন কি? কিসের ক্ষমা? কার ক্ষমা? কেন ক্ষমা? "আরিফ থেকে আনা" ভাই কি করছিলো? চুপ কইরা আছেন ক্যা? ঐ মিয়া সবতো
আপনেই বলে যাচ্ছেন আমারে কি কথা কইবার সুযোগ দিচ্ছেন? আমি গলা কেশে বললাম সরি ভাই বলেন। উনি বলতে লাগলো ভাই আসলে ঘটনা হইলো উনার সবকিছু আমার কাছথেকে ধার করে নেওয়া। এইযে সুন্দর সুন্দর পোস্ট দেই এইগুলোত আমার অবদান। আপনারা নাকি তারে হিট দিয়া তালগাছে উঠাইয়া দিছেন।
তখন আমি কূটনৈতিক হাসি দিয়া কইলাম এই হইলো আসল ঘটনা। পরের ধনে পুদ্দারী। আমি তখন চরম উত্তেজিত। ভাই কি কন শুধু তালগাছে ক্যান? জাম্বুরা গাছ, কলা গাছ, আম গাছ, জাম গাছ পৃথিবীর এমন কোন গাছ আছে যে গাছে উঠায় নাই?
আ-রে ভাই আমাকে বলতে দিবেনতো? ও আচ্ছা। উনি আবার বলতে শুরু করলো আমিতো তাকে অনেক বিশ্বাস করতাম, তাই সবকিছু তার কাছেই রাখতাম।
আমি বলে উঠলাম এরপরও কি বিশ্বাস করবেন? মিয়া আপনার মতো রামগাদা দেখি নাই? এখনো মানুষ চিনলেন না? আইজকাল এমন বিশ্বাস কেউ করে?
ভাই আমারে কি কিছু বলতে দিবেন? উনি কাতর স্বরে বললো। জ্বি বলেন। উনি বলতে লাগলো কিছুদিন আগে একজন এসে বলতেছে সে নাকি ভার্চুয়াল সমাজে বিশাল জনপ্রিয়তা পাইয়া গেছে আমার ধনে পোদ্দারী কইরা।
আমি বললাম পাইছে মানে? আবার জিঙ্গস? আমি হইলেতো মামলাই করে দিতাম। আপনের সর্বনাশ কইরা, আপনার ধনে পোদ্দারী কইরা ব্যাটা কি জনপ্রিয়তাটাই না পাইছে। আপনে মামলা করেন আমি আছে আপনার সাথে। চিন্তা কইরেন না বড় বড় উকিলের সাথে আমার পরিচয় আছে আব্বা রাজনীতি করেতো।
ভাই আমারে দয়া করে আর দুইটা মিনিট কিছু কইবার দিবেন। অবশ্যই কইবেন...... একশবার কইবেন..... হাজারবার কইবেন..... কে আপনারে বাধা দেয়? কেন দেয়? সে আপনার চরম শত্রু।
ঐ মিয়া চুপ করেন। আরিফ সাহেব রাগ কইরা ফেলছে মনে হয়। আমি লজ্জায় চুপ করে গেলাম। উনি আবার বলতে লাগলো ঐ লোক বলার পর আমি এই ব্লগ পরিদর্শনে আসি। এসে দেখি না ও তো অকৃতজ্ঞনা। এইতো লিখে রাখছে "আরিফ থেকে আনা"। আমি বন্ধুর এই সহমর্মিতা দেখে চোখের পানি আটকাইতে পারি নাই। বলে বলে হুঁ হুঁ করে কেদে উঠল।
আমি বললাম ভাই কাইন্দেন না। আসলে উনার মতো ভালা মানুষ এ জীবনে দেখি নাই। উনার তুলনা হইনা।
উনি জোরে জোরে কাদতে লাগলো।আমি কইলাম কাইন্দা আর কি হইবো? আচ্ছা ভাই "আরিফ থেকে আনা" মানে কি তাইলে সবকিছু আরিফের কাছ থেকে ধার করে আনা।
হাসি দিয়ে বলে - আবার জিঙ্গস?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

