যদি তুমি না আসো
আমিও লম্পট হবো আর দশ জনের মত;
দিনে দুপুরে চলে যাবো পরস্ত্রী সঙ্গমে;
প্রকাশ্যই টিপে দিব কোনো স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের
ছাত্রী কিংবা শিক্ষিকার স্তন;
ফাঁকা রাস্তায় রুপোসীদের পেলেই
টেনে হিচড়ে নিয়ে যাব গলিতে;
কনডমে আর বীর্যে ভরে দিব
আর্টগ্যালারি, পাবলিক লাইব্রেরী
জনতার মঞ্চ, আদালত প্রাংগন
সংবিধানের প্রতিটি পাতা ।
যদি তুমি না আসো
আমিও গুন্ডা হবো।
হাত-পা-জিভ বা মুত্রলীঙ্গ
কেটে নেব কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের;
প্রতিটি দোকান বাড়ি শিক্ষাপ্রতিষ্ঠান,
ধর্মালয়,এনজিও, পতিতাপল্লী থেকে
চাঁদা তুলবো প্রতিদিন;
বস্তিতে বস্তিতে বসাবো চোয়ানীপট্টী;
গাঁজা, ফেন্সিডিল, আফিম-
ছড়িয়ে দিব সমাজের রন্ধ্রে রন্ধ্রে।
এলাকার সবচেয়ে মেধাবী ও চরিত্রবান
ছেলেটি প্রথমে চোয়ানীপট্টীতে
পাঁচ গেলাস চোয়ানী খাবে
তারপর যাবে মাগীর দালালী করতে।
যদি তুমি না আসো
আমিও হব নিষ্ঠুর, দুরনিতিবাজ,কালোবাজারী
বেচে দেবো রেলওয়ের লোহা
সরকারি সম্পত্তি,চলন বিল
বেচে দেব বাংলাএকাডেমি
সুন্দরবন,তিনবিঘা করিডোর।
লবন চিনি থেকে পিতার ভালোবাসা
সব কিছুতেই ভেজাল মেশাব আমি
ভেজাল চাল খেয়ে
একদিনে মরবে আড়াই কোটি জনগন।
যদি তুমি না আসো
সবকিছু রসাতলে যাবে আমার সাথে,
দূষিত হবে সব পানি, সব বাতাস;
পঁচে যাবে খাদ্যদ্রব্য পুড়ে যাবে নীল আকাস,
প্রলয় শুরু হবে দুনিয়ায়।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১১ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



