somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী ও তার অধিকার

২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন ধরে দেশে নারীর সমঅধিকার নিয়ে খুব লাফালাফি হচ্ছে । এটা বলে ধর্ম বহির্ভূত । কিন্তু আমি প্রথম থেকেই নারীর সমঅধিকার সমর্থন করি । এটার পিছনে কিছু কারনও আছে । আজ আমি সেইগুলো তুলে ধরব । আর একটা কথা । ইদানিং কিছু ছাগু মেয়েদের বোরখা পড়ানোর জন্য উঠেপড়ে লেগেছে । সেই সম্পরকেও কিছু বলব ।

যাই হোক প্রথমে বলি সমঅধিকার এর কথা। কোন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী । একজন সাধারন মানুষ ও বুঝতে পারবে যে অর্ধেক জনগোষ্ঠীকে আঁটকে রেখে কোন দেশ এগোতে পারবে না । কিন্তু ছাগুরা বুঝে না । তাদেরকে বলতাছি, মামারা একটা কি উন্নত দেশ দেখাতে পারবেন, যেখানে মেয়েদের সমঅধিকার নাই । মেয়েরা ছেলেদের সাথে তাল মিলিয়ে কাজ করে না । হ্যাঁ পারবেন । সৌদি আরব, ইরান ইত্যাদি । কিন্তু এদের তেল শেষ হোক তারপর দেখেন কি হয় । সমঅধিকার না পেলে মেয়েরা ছেলেদের মত কাজ করতে পারবে না। তারা পিছিয়ে যাবে । যেমন ধরুন একটা ছেলে পিতার কাছ থেকে যে সম্পত্তি পেলো, মেয়েটা পেলো তার অর্ধেক । এক্ষেত্রে ছেলেটা তার টাকা ইনভেষ্ট করে যে লাভ পেল, মেয়েটা ইনভেষ্ট করে পাবে তার অর্ধেক । সে কিন্তু ছেলেটার চেয়ে পিছিয়ে গেলো । তার সাথে পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যা তো আছেই । এখানে শুধু সম্পত্তির কথা বলা হল । আরও অনেক সমস্যা তো আছেই । কিন্তু একটা দেশের এগিয়ে যাওয়ার জন্য ছেলেদের পাশাপাশি মেয়েদের সমানভাবে কাজ করতে হবেই ।

এতক্ষণ বললাম সমান অধিকার এর কথা। এখন বলব বোরখার কথা । একটা মেয়ের সমান অধিকার বলতে বুঝায় মেয়েটা ছেলেদের যেসব অধিকার আছে তার সবগুলাই পাবে । ছেলেরা যা যা করতে পারে তাই তাই করতে পারবে । সেইভাবে একটা ছেলে সাইকেল চালাতে পারলে সেও সাইকেল চালাতে পারবে । একটা ছেলে সার্ফিং করতে পারলে সেও পারবে । কিন্তু বোরখা পড়ে কি আগুলা সম্ভব?
এগুলো ধরুন বাদ দিলাম । একটা মেয়ে কি বোরখা পড়ে পুলিশের চাকরি করতে পারবে? পারবে অপরাধির পিছনে দৌড়াতে ? গ্রীষ্মকালে ৩৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় নেকাব পড়ে রাস্তায় রোদের মধ্যে পত্রিকা বিক্রি করতে পারবে ? পারবে না । প্রথম দিন পারলেও ২য় দিন পারবে না । এরকম অনেক উদাহরন দেয়া যাবে । আর সবচেয়ে বড় কথা বোরখা বা নেকাব কোণটি বাঙ্গালী সংস্কৃতির অংশ নয় ।এখন অনেকেই বলবেন যে শাড়ি তো বাঙ্গালী সংস্কৃতির অংশ । ওইটি পড়েও তো মেয়েরা সব কাজ করতে পারবে না । আমি বলব যেসব পড়ে তার সুবিধা হয় সেসব পরুক । বোরখাতে তো কোন সুবিধা হয় না। উল্টা অসুবিধা ।
তাহলে আমি কি মেয়েদের নগ্ন বা অর্ধনগ্ন হয়ে ঘুরতে বলছি? না আমি বলছি তারা তাদের সুবিধা বা পছন্দমত ড্রেস পড়ুক । কিন্তু সেটাতে যেন শালীনতা বজায় থাকে । অতিরিক্ত কোন কিছুই ভাল না ।
সবার শেষে একটা কথা বলতে চাই, কোন মেয়ে কি ড্রেস পরবে সেটা দেখার দায়িত্ব আপনার বা আমার না। তার নিজের । সে যদি নিজে থেকেই বোরখা পড়ে সাবলীল বোধ করে তাহলে পড়ুক । কিন্তু ধর্মের কথা শুনিয়ে বা চাপ দিয়ে তাকে বোরখা পরানো কোনভাবেই যুক্তিযুক্ত নয় । বরং তার অধিকার লঙ্ঘন । ধন্যবাদ ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×