| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
বিএনপি ও জামায়াত দুই দলই অতীতের সব রেকর্ড ভঙ্গ করে যথাক্রমে ২১৮ ও ৭৩ আসন পেয়েছে। নতুন রেকর্ড সৃষ্টির জন্য তাদেরকে অভিনন্দন। (১৫ ফেব্রুয়ারি ১৯৯৬-এর বিতর্কিত নির্বাচনে বিএনপি ২৭৮ আসন পেয়েছিল)।
এখনো অফিশিয়াল রেজাল্ট ঘোষিত হয় নি। ৭১টিভিতে প্রদর্শিত ফলাফল অনুযায়ী (১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ ঘটিকা) বিএনপি জোট ২১৮, জামায়াত জোট-৭৩, স্বতন্ত্র ও অন্যান্যরা ০৮ আসন পেয়েছে। মোট ২৯৯। একটি আসনে নির্বাচন হয় নি।
হেরে গেলেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, সূক্ষ্ম কারচুপি হয়েছে, এসব বলার বাজে অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। বাংলাদেশের ইতিহাসে ৯১ ও ২০২৬ নির্বাচন অবিস্মরণীয় হয়ে থাকবে। এর চাইতে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠান শুধু স্বপ্নেই কল্পনা করা যেতে পারে। এর জন্য সবার আগে কৃতিত্ব পাওয়ার অধিকারী হলেন জনগণ, এরপর রাজনৈতিক দলগুলো। নিজেরা সুশৃঙ্খল থাকলে আইন প্রয়োগের প্রয়োজন পড়ে না।
আওয়ামী লীগ বিহীন খালি মাঠে বিএনপির পাওয়ার কথা ২৭০-এর বেশি আসন। তারা কেন অতগুলো আসন পেতে ব্যর্থ হলো, সেগুলো বিশ্লেষণ করে ভুল শোধরানোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ২১৮ আসন পেয়ে তারা এখন সরকার গঠন করতে যাচ্ছে, তাদেরকে ভাবতে হবে তারা দেশের ও জনগণের সেবক। জনগণের পালস বুঝে কাজ করতে হবে। একটা সরকার কীভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠে, জনগণ কীভাবে তাদের পতন ঘটায়, এই উদাহরণ জনগণের মগজে ও মনে এখন জ্বলজ্বল করছে। জনগণের সেবক হয়ে জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, কথায় কথায় আমি এটা করেছি, ওটা করেছি, বিদ্যুৎ বন্ধ করে দিব, গ্যাস দিব না, এসব কথা বললে আপনারা যত উন্নয়নই করুন না, জনগণ আপনাদেরকে নামিয়ে দিতে কার্পণ্য করবে না। জনগণ এখন আগের চাইতে অনেক অনেক গুণ বেশি প্রতিবাদী, সচেতন ও বিপ্লবী মনোভাবাপন্ন। জনগণকে না ক্ষেপিয়ে, নিজেরা দুর্নীতি থেকে মুক্ত থেকে দেশ ও জনগণের সেবার মনোভাব নিয়ে সরকার পরিচালনা করলে বিএনপির সাফল্য অনিবার্য ও আগামীতে আসন অবশ্যই বাড়বে।
জামায়াত জোট এমন একটা আবহ তৈরি করেছিল যে তারাই ভূমিধ্বস বিজয় অর্জন করতে যাচ্ছে। তাদের প্রোপাগান্ডা ক্যাম্পেইন আমাদের মতো সাধারণ জনগণের মনে অনেক বিরক্তির উদ্রেক করেছে। এমনকি ফলাফল ঘোষণার সময়ও এমন এমন অদ্ভুত ও উদ্ভট ফলাফল তারা প্রচার করেছে, যা কোনো টিভি চ্যানেলের ফলাফলের সাথেই সামঞ্জস্যপূর্ণ ছিল না, বরং তা ছিল সম্পূর্ণ বিপরীতমুখী। তাদের এই প্রচারণা যে উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং ওগুলো যে বানোয়াট ছিল, তা সহজেই অনুমেয়। ইলেকশন ক্যাম্পেইনের সময় অনেকের আচরণ অনেক উদ্ধত ও অহংকারী মনে হয়েছে। ফলে, জনগণ তাদের পক্ষে ঝুঁকে পড়লেও শেষ পর্যন্ত তাদের প্রোপাগান্ডা ক্যাম্পেইন ও আচরণ দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। আরো একটা কারণ আছে বলে আমার মনে হয়েছে। জামায়াত ছিল বিএনপির সাথে জোটবদ্ধ একটা দল, যারা দীর্ঘদিন একত্রে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু নির্বাচনী প্রচারণায় তারা হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনায় ব্যস্ত হয়ে পড়লো, যা খুব বিস্ময়ের সৃষ্টি করেছে। তবু তাদের এই ৭৩ আসন নিয়েই মহাখুশি হওয়া উচিত বলে মনে করি। কীভাবে একটা শক্তিশালী বিরোধী দল হিসাবে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখা যায়, তাদের এখন সে দিকে মনোযোগী হওয়া জরুরি।
মনে রাখতে হবে, ১৯৭১-কে মুছে ফেলা সম্ভব নয়। নিজের জন্মকে যেমন অস্বীকার করার উপায় নেই, বাংলাদেশের জন্মকেও ভুলভাল ইতিহাস দিয়ে মুছে ফেলার চেষ্টা করাও জনগণ মেনে নিবে না। এটা আমাদের সবাইকেই বুঝতে হবে। জামায়াত তাদের ৭১-এর ভূমিকা তো ধরে রেখেছেই, অধিকন্তু তারা ৭১-এর ইতিহাসই পালটে দিয়ে নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছিল। কিন্তু এদেশের মানুষ ৭১-এর চেতনা সারাজীবনই বুকে ধারণ করবে। জনগণ এজন্য জামায়াতের ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছে।
বিচারপতি শাহাবুদ্দিন আহমদের পর ড: মুহাম্মদ ইউনূসকে এই অবিস্মরণীয় কৃতিত্বের জন্য ইতিহাস মনে রাখবে।
সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, প্রশাসন, সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজেদের সেরাটাই উপহার দিয়েছেন। তাদেরকে প্রাণঢালা অভিনন্দন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি সুন্দর কিছু কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে।
২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৩
বাকপ্রবাস বলেছেন: অভিনন্দন জানাই এবং জিতে আসুক বাংলাদেশ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ও ছড়াকার। শুভেচ্ছা।
৩|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩১
শ্রাবণধারা বলেছেন: আপনার বিশ্লেষণটা সঠিক বলে মনে করি। ভোটে কারচুপির দাবির সপক্ষে এখন পর্যন্ত শক্ত কোনো প্রমাণ আমি দেখিনি।
হ্যাঁ, না-গণভোটের ব্যালটে নাকি কোনো সিরিয়াল নম্বর ছিল না। তবে প্রার্থী নির্বাচন, আমার মতে, যথেষ্টই সুষ্ঠু হয়েছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
জামায়াতের কিছু লোক সোশ্যাল মিডিয়ায় এই অপপ্রচার চালাচ্ছে যে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি জিতেছে। ব্যাপারটা এমন যে জামায়াত বরাবরই নির্বাচনে জয়ী হয়ে থাকে, এবারই প্রথম ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর ফাঁদে পড়েছে। তাদের বরং খুশি হবার যথেষ্ট কারণ রয়েছে যে, তারা তাদের বিগত নির্বাচনগুলোর চাইতে প্রায় ৪গুণ বেশি আসন পেয়েছে। উলটো তাদের ব্যাপারেই সন্দেহের উদ্রেক হতে পারে, তারা এতগুলো আসন কীভাবে পেলো? ভার্সিটি ছাত্র সংসদ নির্বাচনে তারা জয়ী হয়েছে। সেখানে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় নাই। জাতীয় নির্বাচনে হেরে যাওয়ায় এখন ইঞ্জিনিয়ারিং-এর ধূয়া তুলছে।
খুবই নগণ্য কিছু ঘটনা ছাড়া কোথাও কোনো অনিয়মের সুযোগ পাওয়া যায় নি। জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর দাবি শেষ পর্যন্ত ধোপে টিকবে না, জনগণও গ্রহণ করবে না।
আমি গুগল সার্চ করে দেখলাম, হ্যাঁ-না ব্যালট পেপারে কোনো সিরিয়াল নাম্বার নাই।
শুভেচ্ছা রইল।
৪|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৪
কাঁউটাল বলেছেন: আম চিকা, বাম চিকা এবং জাম চিকা - সব চিকা ধরা খাইল। এইবার দেখা যাক বিএনপি কিভাবে এই সুযোগ কাজে লাগায়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাসনিম জারা, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারী প্রমুখ নেতারা হেরে গেছেন।
বিএনপিকে দুর্নীতিমুক্তভাবে দেশ চালনার ব্রত নিতে হবে। জনগণ এখন অনেক বেশি সচেতন ও প্রতিবাদমুখর। তারা নিজেরাই যদি নৈরাজ্য সৃষ্টি করে, তাহলে টিকে থাকা কষ্টকর হবে।
কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে।
৫|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৩
ডার্ক ম্যান বলেছেন: আগামী ২ বছরের মধ্যে আরেকটা নির্বাচন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
জামায়াত তো ৩০ টা সিটও পাওয়ার কথা না।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহমত আপনার সাথে।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২০
অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: সুন্দর বিশ্লেষণ। তবে এককভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে, কিংবা আওয়ামী লীগ অংশগ্রহণ করলে রাজনৈতিক চিত্র ভিন্ন হত। আমার ব্যক্তিগত মূল্যায়ন অনুযায়ী, অমন পরিস্থিতিতে জামায়াত বড়জোর ২৫–৩০টির বেশি আসন পেত না।
ফজলুল হক (ফজু) সাহেব তার বিজয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করেছেন, এবং স্টাটাস দিয়েছে 'দেখো রাজাকার দেখো - এই বিজয় মুক্তিযুদ্ধের বিজয় '। এছাড়াও মৌলবাদী মুক্তিযুদ্ধ বিরোধীরা বুঝেছে যে স্বাধীনতাবিরোধী আদর্শ কখনো জনসমর্থন নয়।
অন্যদিকে ব্যারিস্টার রুমিন ফারহানার বিজয়ও তাৎপর্যপূর্ণ। এটি কেবল একটি ব্যক্তিগত সাফল্য নয়; বরং মুক্তিযুদ্ধের চেতনা অস্বীকার ও নারীর প্রতি অসম্মানজনক রাজনীতির বিরুদ্ধে জনগণের অবস্থানকে প্রতিফলিত করে। বাংলাদেশের মানুষ ইতিহাস বিকৃতি বা নারী অবমাননাকে গ্রহণ করবে না—এই বার্তাই এখানে স্পষ্ট হয়েছে।