| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যাক স্মিথ
লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।
চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গণনা, তুমুল লড়াই হচ্ছে জামাত ও বিএনপির মধ্যে কোথাও জামাত এগিয়ে আবার কোথাও বিএনপি এগিয়ে। কে হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ সরকার- জামাত না বিএনপি? আর কয়েক ঘন্টার মধ্যেই সবকিছুর ফয়সালা হতে যাচ্ছে। আমরা আশা করবো জামাত এবার বিপুল ভোটে জয়লাভ করিবে আর তাই সম্পুর্ণ ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সবাই জামাতের হয়ে জিকিরে বসে যান, যতক্ষণ পর্যন্ত জয় না আসবে ততক্ষণ পর্যন্ত জিকির চলবেই, বিজয় আমাদের সুনিশ্চিত, হক মউলা, ইল্লাল্লাহ!

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২২
জ্যাক স্মিথ বলেছেন: জামাত আমার ধারণার চেয়েও অনেক বেশি সিট পেয়েছে, ভাবছিলোম সর্বোচ্চ ৫০ টি সিট পেতে পারে কিন্তু পেয়েছে ৭৪ টি এটাই তাদের জন্য অনেক বড় এক বিজয়।
২|
১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫৫
নিমো বলেছেন: কোন নির্বাচনই হয় নাই। হচ্ছে আসন ভাগাভাগির নাটক।অবশ্য আমাদের এটাই প্রাপ্য ছিল।মাঝখানে চারদিনের ছুটি পাওয়া গেল।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২২
জ্যাক স্মিথ বলেছেন: আমাদের এটাই প্রাপ্য ছিল
৩|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৯
আঁধারের যুবরাজ বলেছেন: বিএনপি ২০০ এর কাছে কাছি আসন পাবে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৩
জ্যাক স্মিথ বলেছেন: হুমম ২১৬ টি পেয়েছে।
জামাত আমার ধারণার চেয়েও অনেক বেশি সিট পেয়েছে, ভাবছিলোম সর্বোচ্চ ৫০ টি সিট পেতে পারে কিন্তু পেয়েছে ৭৪ টি এটাই তাদের জন্য অনেক বড় এক বিজয়।
৪|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩
সুলাইমান হোসেন বলেছেন: বিজয় আমাদের সুনিশ্চিত,
বলছে ভাই জ্যাকস্মিথ।।
আল্লাহ মোদের বিজয় দাও,
ভায়ের কথা না যাক ফাও!!
জাতি তোমরা যেরকম,
সরকার পাবে সেরকম,
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৪
জ্যাক স্মিথ বলেছেন: আমিন, আমিন।
৫|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২০
সৈয়দ কুতুব বলেছেন: মিরপুরের আসনে কারচুপি হয়েছে । এতো সাপোরটার না থাকার পরেও জিতে গেছে কয়েকজন জামাত নেতা । এরা পোলিং এজেনট দিতে পারে নাই কেউ কেউ ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৫
জ্যাক স্মিথ বলেছেন: জামাত আমার ধারণার চেয়েও অনেক বেশি সিট পেয়েছে, ভাবছিলোম সর্বোচ্চ ৫০ টি সিট পেতে পারে কিন্তু পেয়েছে ৭৪ টি এটাই তাদের জন্য অনেক বড় এক বিজয়।
৬|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৪
আঁধারের যুবরাজ বলেছেন: @সৈয়দ কুতুব মিরপুরে জামাত পাশ করেছে ,এটা অস্বাভাবিক !
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৭
জ্যাক স্মিথ বলেছেন: বিএনপি প্রার্থীদের দূর্বলতার সুযোগ কাজে লাগিয়ে কিছু কিছু আসনে জামাত অনেক বেশী ভোট পেয়েছে। তাছাড়া জান্নতাদের টিকিটের লোভ তো ছিলোই।
৭|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখন একাত্তর টিভি দেখাচ্ছে : বিএনপি জোট : ১৬৮, জামায়াত জোট : ৪৫, স্বতন্ত্র ও অন্যান্য : ০২
টিভি মিডিয়ায় বিভিন্ন রিপোর্ট ও বক্তব্য থেকে জানা যাচ্ছে, এটাই বাংলাদেশের সেরা জাতীয় নির্বাচন। কেউ কেউ ১৯৯১ সালের নির্বাচন ও এই নির্বাচনকে সম পর্যায়ের বলেছেন।
দেশের মানুষ দীর্ঘদিন পর ঈদের আমেজ নিয়ে ভোট দিতে গেছে। মানুষের উল্লাস দেখে খুব ভালো লেগেছে। দেশ আগের রাতে ভোট হওয়ার কালচার থেকে ফিরে এসেছে, এটাও এক বিরাট ও বিরল প্রাপ্তি।
একজন সাধারণ নাগরিক হিসাবে এখন একটাই চাওয়া - এদেশে যেন আরো কোনো ফ্যাসিস্টের উত্থান না ঘটে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮
জ্যাক স্মিথ বলেছেন: একজন সাধারণ নাগরিক হিসাবে এখন একটাই চাওয়া - এদেশে যেন আরো কোনো ফ্যাসিস্টের উত্থান না ঘটে
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
৮|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৫৬
মিরোরডডল বলেছেন:
বিজয় আমাদের সুনিশ্চিত, হক মউলা, ইল্লাল্লাহ!
Now you must say Inna Lillah..........
যারা জিকির করছে জামাতের জন্য, তারা কি অফিসিয়াল ঘোষণা পর্যন্ত জিকির কন্টিনিউ করবে?
If not, they all are welcome to join my celebration party.
কে বা কারা জয়ী হয়েছে তারজন্য পার্টি না।
জামাত যে হেরে গেছে, সেই আনন্দে পার্টি
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩২
জ্যাক স্মিথ বলেছেন: সারারাত জিকির করেও কোন কাজ হলো না, শেষ পর্যন্ত বিএনপির ভুমিধ্বস বিজয় হয়েছে-Inna Lillah..........
জামাত যে হেরে গেছে, সেই আনন্দে পার্টি
৯|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৩৬
শ্রাবণধারা বলেছেন: আপনি কী এখনও জিকিরে আছেন, নাকি জিকির ভেঙেছে এতক্ষনে?
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৪
জ্যাক স্মিথ বলেছেন: জিকির শেষ করে দেখি বিএনপির ভুমিধ্বস বিজয় হয়েছে Inna Lillah.......... এ দুঃখ আজ কোথায় রাখি!

১০|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১৬
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: @মিরোরডডল, জামাত হেরেছে খুবই ভালো কথা কিন্তু ভয়ংকর ব্যাপার হচ্ছে মামুনুল হকের মত মানুষ ঢাকাতেই ৮৭০০০ ভোট পেয়েছে। এই ভোটাররা কিন্তু ঢাকাতেই বসবাস করে। এদের মাইন্ডসেট কিভাবে বদলাবেন?
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৭
জ্যাক স্মিথ বলেছেন: মোহাম্মদপুর বাসীর জন্য এটা খুবই এলার্মিং একটা বিষয়, যা তাদের জন্য লজ্জা জনকও বটে।
১১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নতুন প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৮
জ্যাক স্মিথ বলেছেন: আশা করি বিএনপি এখন সঠিক পথে পরিচালিত হবে।
১২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৫
অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: তারেক রহমান ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় প্রশ্ন হবে,তিনি কি মৌলবাদী ও স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রশ্রয় দেবেন, নাকি শুরুতেই তাদের লাগাম টেনে ধরবেন? রাজনৈতিক বাস্তবতা হলো, মৌলবাদী গোষ্ঠী ও স্বাধীনতাবিরোধী শক্তি ছাড়া দেশের সকল মানুষ বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে। সেই জনসমর্থনের প্রতিফলনই আমরা দেখছি।
১৯৭১ সালের পরাজিত শক্তির আদর্শিক ধারক-বাহকদের প্রভাব কতটা সীমিত হয়েছে, সেটিও এ নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। যদিও নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে এবং অনেকে একে ‘ভোটের নাট্যমঞ্চ’ বলে আখ্যা দিচ্ছেন, তবুও একটি বিষয় স্পষ্ট,ধর্মভিত্তিক রাজনৈতিক ব্যবসা সাধারণ মানুষের কাছে আগের মতো গ্রহণযোগ্যতা পাচ্ছে না।
এনসিপি ও হেফাজতের মতো সংগঠনগুলোর রাজনৈতিক অবস্থান এবং তাদের আদর্শিক সংযোগ,বিশেষত জামায়াতঘনিষ্ঠ রাজনীতির সাথে সম্পর্ক,এখন দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে অনেক বেশি স্পষ্ট। এই স্বচ্ছতা ভবিষ্যৎ রাজনীতিতে বড় প্রভাব ফেলবে।
আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন ও সহযোগিতার আশ্বাস কূটনৈতিক বাস্তবতার দিকটিকেও সামনে নিয়ে এসেছে। আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে এটি একটি তাৎপর্যপূর্ণ সংকেত।
এখন দেখার বিষয়,নতুন নেতৃত্ব রাষ্ট্র পরিচালনায় কতটা ভারসাম্য, অন্তর্ভুক্তি ও নীতিগত দৃঢ়তা দেখাতে পারে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৪১
জ্যাক স্মিথ বলেছেন: খুব ভালো কিছু বিষয়ের দিকে আলোকপাত করেছেন, সময়ই এসব প্রশ্নের উত্তর প্রদান করিবে।
আশা করি পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে বিএনপি এখন সঠিক পথে পরিচালিত হবে।
১৩|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৭
রাজীব নুর বলেছেন: জামাতকে দেশের মানুষ ভালোবাসে না।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৪২
জ্যাক স্মিথ বলেছেন: তারা জয়ী না হলেও যথেষ্ট সিট পেয়েছে, আমার ধারণার চেয়েও জামাত ২৫/৩০ টি সিট বেশী পেয়েছে।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার ধারনা সঠিক নয় ।
আওয়ামী লীগ না থাকায় তাদের কিছু সীট বেড়েছে
এই হিসাব পূর্ণাঙ্গ নয় ।
সব দলের অংশগ্রহনে এই জাজমেন্ট হতে পারে ।