নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতা হস্তান্তর (মিনি ব্লগ)

২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৫



বাংলাদেশের ইতিহাসের দিকে তাকিয়ে দেখলাম। হত্যা, ক্যু, অভ্যুত্থান ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর এর ইতিহাস নেই বললেই চলে (তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক ব্যতিত)। শেখ মুজিব, মোস্তাক আাহমেদ, খালেদ মোশাররফ, জিয়া, এরশাদ, খলেদা জিয়া থেকে থেকে শেখ হাসিনা সবখানেই হত্যা, ক্যু বা অভ্যুত্থান এর ইতিহাস ওতোপ্রোত ভাবে জড়িত। সেই ১৯৭১ সাল থেকে ২০২৪ একই ঘটনার বলা যায় পৌনঃপুনিকতা। " বলা যায়" বললাম এ কারণে যে এতোগুলো রাষ্ট্রীয় ক্ষমতার পালা বদলের মধ্যে মাত্র একবার কোন রাজনৈতিক দল অন্য কোন সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। প্রশ্ন হলো কোন দল, কত সালে এ কাজটি সম্পন্ন করেছে? উত্তর দেয়ার দায়িত্বটা পাঠকের কাছে অর্পণ করলাম।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৭

সৈয়দ কুতুব বলেছেন: ২০০১ সালে আওয়ামী লীগ ।

২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫৯

বিষাদ সময় বলেছেন: ১০০/১০০। ধন্যবাদ।

২| ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ১০০/১০০ নম্বর প্রাপ্ত হওয়ায় সৈয়দ কুতুবের জন্য শুভ কামনা।

২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২০

বিষাদ সময় বলেছেন: আর আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ।

৩| ২১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ১৯৭১ সাল থেকে ২০২৪ একই ঘটনার বলা যায় পৌনঃপুনিকতা।
.................................................................................................
আমাদের স্বভাব ভালো না হলে, তাই সুষ্ঠুভাবে ক্ষমতার হস্তান্তর কখনোই
আশা করতে পারিনা ।
পশ্চিমবঙ্গে মমতা এতটা স্বৈরাচারী হয়ে উঠবে আশা করি নাই ।
বাস্তবতা হলো যে , কোন সরকার পর পর দুইবার রাষ্ট্র ক্ষমতায় থাকলেও
বিরোধীদলের মর্যাদা না থাকলে ঐ সরকার স্বৈরাচারী হবেই ।

২১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

বিষাদ সময় বলেছেন: ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত রাজনীতির বৈরিতা সহ্যের মাত্রায় ছিল। কিন্তু ২০০১ থেকে রাজনীতি হয়ে গেছে এক ধরনের Game of Annihilation. যখন রাষ্ট্র ক্ষমতায় থাকলে সব পাওয়া যায় আর ক্ষমতা হারালে নিশ্চিহ্ন হয়ে যেতে হয়, তখন যে কোন উপায়ে যতদিন সম্ভব একটা দলের ক্ষমতায় টিকে থাকতে চাওয়াটা স্বাভাবিক ঘটনা হয়ে যায়।

৪| ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১১

সৈয়দ কুতুব বলেছেন: ২০১৩-২০২৪ সালে সেই আওয়ামী লীগ বদলে গিয়েছিলো। B-)

২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৮

বিষাদ সময় বলেছেন: ২০১৩-২০২৪ সালে সেই আওয়ামী লীগ বদলে গিয়েছিলো
আপনার কথা ঠিক। এ প্রসঙ্গে তিন নং কমেন্টের উত্তরটা কপি পেস্ট করলাম-
১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত রাজনীতির বৈরিতা সহ্যের মাত্রায় ছিল। কিন্তু ২০০১ থেকে রাজনীতি হয়ে গেছে এক ধরনের Game of Annihilation. যখন রাষ্ট্র ক্ষমতায় থাকলে সব পাওয়া যায় আর ক্ষমতা হারালে নিশ্চিহ্ন হয়ে যেতে হয়, তখন যে কোন উপায়ে যতদিন সম্ভব একটা দলের ক্ষমতায় টিকে থাকতে চাওয়াটা স্বাভাবিক ঘটনা হয়ে যায়।

২০১৩-২০১৪ সালে আওয়ামী লীগের পাল্টানোর পেছনে নিজেদের অসৎ কারণ ছিল সাথে ছিল পরিবেশ পরিস্থিতি। তবে ২০১৮ এর পর আরেক দফা আওয়ামী লীগের অধঃপতনের দায়ভার সম্পূর্ণ তাদের নিজেদের।

৫| ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: আসলে রাজনীতিতে শান্তি নেই।
যারাই রাজনীতি করবে, তাদের কপালে দুঃখ আছে।

২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩১

বিষাদ সময় বলেছেন: ঠিকই বলেছেন রাজননীতিতে শান্তি নাই তবে টাকা আর ক্ষমতা আছে, ওটাতেই সবাই এডিক্ট হয়ে যায়। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.