নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Mail: [email protected]

অর্ক

Mail: [email protected]

অর্ক › বিস্তারিত পোস্টঃ

ইউ... তুই রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০৩

বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে দেশে। ষড়যন্ত্র এখনও চলামান। নিরাপত্তাহীনতা, আতঙ্কে বাস করছি। সব চোখের সামনে দেখা। নিজে গুলি খেতে খেতে বেচে গেছি। যেখানে পুলিশ ছিলো না, সেখানে গুলি করলো কে বা কারা? কোমলমতি শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র, পেট্রো ডলারের খেলা হয়েছে এখানে। সবাই ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। এটা সম্পূর্ণ একটা প্রি প্ল্যান প্রোগ্রাম ছিলো। সিআইএ, আইএসআই, জামাত, বিরোধী রাজনৈতিক দল সবাই মিলে এ ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। বহু ভুয়া তথ্য, গুজব ছড়ানো হয়েছে হাসিনা সরকারের বিরুদ্ধে। এর মানে এই না যে, শেখ হাসিনা বা তার সরকার ধোয়া তুলসীপাতা ছিলো। একেবারেই না। শেখ হাসিনার সময়ে চব্বিশ ঘন্টা বিভিন্ন টিভি চ্যানলে বিএনপির রুমিন, পাপিয়া অভদ্র ব্যবহার, গলাবাজি করতো। পাপিয়া প্রায় সব টকশোতেই ধুর মিয় ধুর মিয়া বলতো প্রতিপক্ষের আলোচককে। পরবর্তীতে ওরাই দেখলাম, হাসিনা ফেসিষ্ট হাসিনা ফেসিস্ট, বাকস্বাধীনতা ছিলো না বলে গলা ফাটাচ্ছে। অনেককিছু বলার আছে। কিন্তু এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। জয় বাংলা বললেই কল্লা কাটছে জল্লাদরা। ব্লগার হত্যাকারীরাই এখন ক্ষমতায়। কিন্তু এ দূর্দশা বেশিদিন থাকবে না। মানুষ জাগছে। ভোটের পর কথা হবে। সবাই ভালো থাকবেন। সাবধান থাকবেন। সচেতন থাকবেন। বৌদ্ধিক দাসত্ব করবেন না কারও অন্ধভাবে। ধন্যবাদ। জয় বাংলা। বাংলাদেশ চিরজীবী হোক।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:১৮

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা কোটা বহাল করতে গেলেন কেন ? আপনার পপুলারিটি না থাকলে জোর করে ইলেকশন করে থেকে যাবেন ? পিটার হাস কে নিয়ে বাজে কথা বলবেন ? শেখ হাসিনা নিজের মুখে বলবেন আমার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক ? মানুষের থেকে টাকা নিয়ে পেনশন চালু করবেন আর বিদেশে টাকা পাচার করবেন ?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৫

অর্ক বলেছেন: কি যে আবোল তাবোল বকেন। হাস্যকর। তথ্যউপাত্ব যুক্তিতর্কের বালাই নেই।

কোটামোটা ভূয়া। সিআইএ, ডিপস্টেটের ষড়যন্ত্র। আমরা দেশে থাকি না! সব দিবালোকের মতো পরিষ্কার। শিবিরের গুপ্ত কর্মীরা পিছনে ছিলো। অল্প বয়স, কোমল মনের ছাত্র ছাত্রীদের বিভ্রান্ত করে ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। ১৮ সালের আন্দোলন থেকে প্রেরণা নিয়েছে। সেবারও শিক্ষার্থীরা দেশ অচলের মতো করে দিয়েছিলো।

২ কোটি সক্রিয় কর্মী, ৬ কোটি ভোটারের নেত্রীর পপুলারটি নেই। আপনার মাথা ঠিক আছে!

লাইন ধরে জনগণ ভোট দিয়েছিলো, স্থানীয় বেশ কটি কেন্দ্রে আমার নিজের চোখে দেখা। বিএনপির নির্বাচনে থাকা লাগতো। তাহলে গণতন্ত্র মজবুত হতো। প্রতিদ্বন্দ্বিতা হতো। না এলে কার কি করার ছিলো। ছোটো বাচ্চা বিএনপি!

বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও মোটামুটি ফেয়ার ইলেক্শনই হয়েছে। ৫০+ শতাংশ ভোটারের উপস্থিতিই দাবি করেছিলো গত সরকার, ৭০ ৮০% করেনি।

দূর্নীতির কথা বলে লাভ নেই। সারাজীবন ভাতে পাথর খাওয়া মানুষ আমরা। শেখ হাসিনা পিয়নের মাথার ভিতর যেয়ে সারাক্ষণ বসে থাকতে পারে না। যখন বুঝতে পেরেছে, কষ্ট পেয়েছে, ছাটাই করেছে। এখানে তাঁকে দোষ দিচ্ছেন কেনো! দূর্নীতি কেউ করতে চাইলে আটকানো অসম্ভব। পুলিশ মাঠেঘাটে থাকে, কিভাবে পুলিশের দূর্নীতি বন্ধ করবেন? দূর্নীতি কোনও সরকারই কোনওদিন বন্ধ করতে পারবে না। মানুষকে ভালো হতে হবে।

পেনশন নিয়ে আপনার জানার ভুল আছে। শেখ হাসিনাকে ত্রিশ বছর থেকে দেখি, জানি। এই মিথ্যা অপবাদ দিয়েন না। এটা ডাহা মিথ্যা। কুৎসিত অপপ্রচার। দেশ, মানুষের মঙ্গলের জন্যে সারা পৃথিবী চষে বেড়িয়েছেন তিনি। প্রচুর পরিশ্রম করেছেন। আমাদের শরীরের চামড়া কেটে জুতা বানিয়ে দিলেও, শেখ হাসিনার ঋণ শোধ হবে না। কি দেশকে কি বানিয়েছেন তিনি।

ধন্যবাদ। ভোটের পর কথা হবে।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মাথা খারাপ হয়ে গেছে পেনশন নিয়ে ; দেশে না থাকে আবোল তাবোল জানেন ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২৬

অর্ক বলেছেন: আপমার সোর্স কি? অডিট করেছেন? দালিলিক প্রমাণ দেন, লিংক দেন, চেক করে দেখবো। রাষ্ট্রের ওয়েলফেয়ারের বিভিন্ন প্রোগ্রাম থাকে।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনি আজকে দেখি একটিভ আছেন। যদি ১/২ দিন থাকেন তবে আমি লিখতে পারি । পড়ে দেখিয়েন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.