নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=সাদা ফুল ভালোবাসো?=

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫০



=সাদা ফুল ভালোবাসো?=
ফুল ভালোবাসো, প্রকৃতিও পছন্দ,
খুঁজো হাওয়ার মাঝে সুখের ছন্দ;
প্রকৃতি দেখলে বলো ওয়াও কী সুন্দর;
নিঃশ্বাসে অক্সিজেন টেনে সুখী করো হৃদ বন্দর!

ফুল ভালোবাসো? সাদা ফুল লাগে ভালো,
ভালোবাসো নীল হলুদ লালও?
শুনি, অন্তর কেন তবে কালো?
মুখ হতে কেন ছড়ায় না মিহি কথার আলো?

তুমি প্রকৃতি ভালোবাসো, আল্লাহকেও
মনে কেন তবে হিংসার ঢেউ?
নামাজ পড় পাঁচ অক্ত
অল্পতেই রেগে যাও, ক্রোধে উষ্ণ কেন হয় রক্ত?

সহনশীল হও, হও সাদা মনের মানুষ
এই দুনিয়ার বুকে উড়াও
মিষ্টি কথার ফানুস;
তোমার মুখের বুলি কেন আগুন?
এই তুমি তো ভালোবাসো ফাগুন?

যদি ভালোবাসো সাদা ফুল
মুখে কেন তিতের কথার হুল;
হুল ফুটালে যে কষ্ট পায় লোক
তোমার এমন অহম তোমার মনের অসুখ।
===========================
©কাজী ফাতেমা ছবি
২৫/০২/২০২৫

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২৬ সকাল ১০:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: এখনকার মানুষের মনের অসুখ্ই বেশি।

০২ রা মার্চ, ২০২৬ দুপুর ১২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। মনের অসুখই মানুষকে খাইলো

যাই হোক মন্তব্যহীন পোস্ট থেকে পোস্টটি মুক্তি পেল।

২| ০৫ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:১৪

ডঃ এম এ আলী বলেছেন:




সাদা ফুল ভালোবাসা সুন্দর কবিতা ।
জানেনইতো -

কিছু কিছু ফুল যথা গোলাপ বাদে
সাদা ফুলই গন্ধে সেরা
যথা বেলি, জুই, রজনীগন্ধা
হাসনাহেনা আর গন্ধরাজ ঘেরা।

নির্মল স্নিগ্ধ শুভ্রতায়
ওরা যেন নীরব ভালোবাসার দূত
গন্ধের মায়ায় মন ভরিয়ে
ছড়িয়ে দেয় হৃদয়ের অমল সুরভি অগণিত।

এগুলি ভালোবাসা দিতে ও নিতে
করে না কভু এক চুল ভুল
নীরব ভাষায় জানায় কথা
মনকে করে তোলে আকুল।

খোপায় বেণীতে বেলি ফুল
উৎসবের ক্ষণে বিশেষ দিনে
কিংবা ভালোবাসা দিবসে
এক মুঠো রজনী গন্ধা
ওদের সরল সৌরভে মাখা
স্নিগ্ধতার নেই কোনো তুল।

রাত্রির নিভৃত বাতাস বেয়ে
হাসনাহেনা আর রজনী গন্ধার
স্নিগ্ধ গন্ধ ভেসে যায় দূর
মনে হয় ভালোবাসা যেন
অদৃশ্য ডানায় ছড়িয়ে পড়ে ভরপুর।

তাই সাদা ফুলের এই সরলতা
মনকে করে বারবার ব্যাকুল
অল্প সাজে, নীরব গন্ধে
ভালোবাসার ভাষা বলে অনন্ত অনুকূল।

রজনী গন্ধার শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.