| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।
অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?
ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে হলে দুপুর?
কান পেতে কে শুনতে বলো?
টিনে বাজলে বৃষ্টির নূপুর।
পাতার ছাতা মাথায় দিয়ে
ডোবার জলে মাছ ধরতে কী?
এবেলাতে স্মৃতিগুলো
মন দুয়ারে দেয় কী উঁকি?
কত শত বাহানাতে
ভিজতে যেতে- বৃষ্টি এলে
সেই স্মৃতি কী স্মরণ আছে
উড়তে সুখে ডানা মেলে?
ছাতা ফেলে উঠোনটাতে
মাথা ধরতে বৃষ্টির নিচে
ঘাসের উপর হাঁটতে কিংবা
দৌঁড়তে গিয়ে হাঁসের পিছে।
ডুব সাঁতারের দিনগুলো সেই
আজ এখানে করছি স্মরণ
আর পাবো না দিনগুলো সেই
বুকে নীরব রক্ত ক্ষরণ।
=================
©কাজী ফাতেমা ছবি
২৫/০৪/২৪
২|
২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর হয়েছে কবিতা
এমন কবিতা পাঠে মন ছুটে যায়
সেই ছোট্ট বেলার স্মৃতি কথাতে ।
সেই ছেলে বেলায় –
বৃষ্টি ঝড়া স্কুলের পথে
দল বেদে যাওয়ার কালে
কচু পাতার একটি ছাতা
ধরত বর্ষা নামের মেয়ে ।
ঘোমটা মাখা লাজুক মুখে
হাসি থাকতো সদা মিশে
টুপ টাপ জলের সুরে
বলত কথা চুপি সারে।
ফুলের গন্ধ মায়ার টানে
ভিজে ওঠতো মন প্রাণ
একটি পাতার ছাউনিতেই
লুকায় সুখের কত গান।
হৃদয় কাঁদে, শুন্য বুকে
বৃষ্টি স্নিগ্ধ সুরের ছোঁয়া
কচু পাতার ছাতার নিচে
বর্ষা আজিবন যেন বাঁচে ।
শুভেচ্ছা রইল
৩|
২৬ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডুব সাঁতারের দিনগুলো সেই,আজ এখানে করছি স্মরণ
আর পাবো না দিনগুলো সেই
বুকে নীরব রক্ত ক্ষরণ।
..........................................................................
হাবুডুবু খেতে খেতে পুকুর পাড়ে বসে ভাবি,
শিশু কালের সাঁতার শেখা, খুনঁসূটিতে মেতে উঠা
কোথায় পাবো আবার আমি !
ভালোবাসার নূতন খেলায়, জানটা
আজি পড়ি মড়ি,
কোথায় এখন সরলতা, জড়িয়ে ধরে চুমু খাওয়া
হারিয়ে গেছে হৃদয় থেকে; বাস্প হয়ে
ষ্টীমারের পথচলা !!!
..............................................................................
শুধুমাত্র মনের ছবির দেনা পাওনা, ছবি আপার আনাগোনা !!!
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: অসাধারন কবিতা । সময় নিয়ে লিখেছেন দেখেই ভালো হয়েছে ।