| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

তোমায় ছেড়ে যাচ্ছি বন্ধু
ডাকছে আমায় দূরের পাহাড়
দেখে আসি ঘুরে ফিরে
এই দুনিয়ার মোহ বাহার।
যাবে নাকি সঙ্গে আমার?
নাকি থাকবে ঘরে বসে?
কেমন করে রুখবে আমায়
যাচ্ছো বুঝি অংক কষে?
মানবো না আর নিষেধ বারণ
পাহাড় দেখতে চলে যাবো;
ভালোবাসি বললে ভাবছো
পাহাড় ঘোরার মত বদলাবো?
এ হবে না, ইচ্ছে মনে
বিশ্বটা এই ঘুরে দেখি,
চুপটি বসে ভাবছো বুঝি
ইচ্ছে আমার মিথ্যে মেকি?
সময় আমায় দিয়েছো কী?
রেখেছো কী আমার বায়না?
কত ইচ্ছের লুটোপুটি
দেখেছো কী চোখের আয়না?
দূরে থাকলে, থাকো দূরে
আমি এখন স্বাধীন মানুষ
ঘুরে ফিরে সবুজ বনে
উড়াবো গো ইচ্ছে ফানুস।
যেতে চাইলে যেতে পারো
দূরের পাহাড় ডাকছে আমায়
ধরো হাতে, চলো না যাই,
সুখ তুলি আজ জীবন নামায়।
©কাজী ফাতেমা ছবি
০১-০৭-২৫
২|
০২ রা জুলাই, ২০২৬ রাত ২:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পাহাড় আমি ভালোবাসি
...........................................
চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে কোনো নেই তো মানা!
চললো পথিক মেঘের দেশে,
পাহাড় তোমায় ডাকলো শেষে।
তুমিই আমার দূরের পাহাড়,
তুমিই আমার নীল আকাশ!!
৩|
০২ রা জুলাই, ২০২৬ সকাল ১০:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
৪|
০২ রা জুলাই, ২০২৬ দুপুর ২:২২
ইসিয়াক বলেছেন: দূরের পাহাড় ডাকছে আমায়" একটি চমৎকার কবিতা ।
কবিতার পংক্তিমালাগুলি খাঁচায় বন্দী পাখির ডানা ঝাপটানোর মতো, যা শেষ পর্যন্ত আকাশ ছোঁয়ার আনন্দে রূপ নেয়।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০২৬ রাত ১২:৩০
শায়মা বলেছেন: আপুনি সিয়া আর কেতন চেতনের ঘটনার পর মনে হয় না আর কাউকে পাহাড়ে ডাকলে জীবনেও যাবে।