নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো শয়তান

ঢাকা বিশ্ববিদ্যালয়

ভালো শয়তান › বিস্তারিত পোস্টঃ

পেঁচা টা লক্ষী\'ই ছিলো

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৫

নাম তার লক্ষ্মী পেঁচা...... বেচারা ভয়েই আধ মরা।গাছের নিচে দড়ি দিয়ে বাঁধা ছিলো (ইডেনের অপজিটে রাস্তার মাঝখানে যে সারি সারি গাছ )। দুপুরের দিকে ইডেন কলেজ় এর সাথে যে দোকান গুলো বসে ওই খানে ঘুরে ঘুরে জিনিস দেখছিলাম...। ওখানকার'ই এক দোকানদার আমাকে বলল(আমাকেই কেন বলতে ইচ্ছা করল!!! আরো অনেকেই ছিল) "আপা একটা জিনিস দেখবেন?" আমি আশেপাশে ঘুরে দেখার চেষ্টা করলাম কথা টা কাকে বলল, বুঝলাম আমকেই বলা হচ্ছে... "ধরসি.. গাছ থেকে"...সামনের গাছ দেখায়ে বলল... "বহুত কষ্টে ধরসি হাতে কাম্রাইসে" তার মনে হয় জিনিস বেচাঁর থেকে পেঁচা ধরার কাহিনী বলার প্রতি আগ্রহ বেশী ছিল...সে আমাকে রাস্তা পার করে ওই পাশে গাছ টার সামনে নিএ গেল ওটাকে দেখানোর জন্য...।"দেখেন আপা হুতুম পেসা" আমি পেঁচা বিশেষজ্ঞ নই, তবু কোনটা কোন পেঁচা এই টুকু জানি
বললাম ওইটা লক্ষ্মী পেঁচা...। তার মনে হল ওইটা কি পেঁচা তা নিয়ে বেশি ভাবনা নাই..."এইটা কম হলেও দুই হাজার টাকায় বেচঁতে পারুম কাঁটাবনে" এবার তার এত আগ্রহের বেপারটা বুঝতে পারলাম..!!! তাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলাম... যে এই পেঁচা এখন অনেক কমে গেছে ... আর ঢাকাতে ত দেখাই যায়না... তার ভাব ভঙ্গি দেখে মনে হল না যে পেঁচার বিলুপ্তি নিয়ে তার কিছু আসে যায়।এর পর ভিড় বাড়তে লাগল... পেঁচা দেখার জন্য... কেউ কেউ মোবাইল বের করে ছবি তুলতে লাগলো। পেঁচা টাও তার বড় বড় চোখ দিয়ে ওদের দেখছে যেন "অবাক বিষ্ময়ে তাকিয়ে রয়" আমি চলে আসার সময় কেন জানি মনে হলো পেঁচা টা আমার দিকে তাকিয়ে আছে। কি জানি বেচারার যায়গা শেষ পরযন্ত কাঁটাবনের খাঁচায় হলো না কি কোন গাছের ডালে..... সন্ধ্যায় যার ডাক শোনা গেলেও শোনা যেতে পারত....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৪

শূণ্য মাত্রিক বলেছেন: এতো মিনি সাইজের হনুমান মনে হচ্ছে! :D

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১০

ভালো শয়তান বলেছেন: যার চেহারা যেমন..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.