নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করুণাধারা

করুণাধারা

জীবন যখন শুকাইয়া যায় করুণাধায় এসো

করুণাধারা › বিস্তারিত পোস্টঃ

Will you remember me in ten years!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব করে দেখলাম ইতিমধ্যে এগারো বছর পেরিয়ে গেছে। কিন্তু ছবিটা দেখার পর আমার মনে হলো, এ যেন কবিগুরুর কবিতার মতো

"আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়েছ বসে আমার কবিতাখানি..."

আমাদের ব্লগার যেন জানতে চাইছেন, "আজি হতে দশ বর্ষ পরে, আমাকে কি রেখেছ মনে???"

আমি তাকে মনে রেখেছি, এটা জানাবার জন্য এই পোস্ট। আর যে যে তাকে মনে রেখেছেন তাঁরাও সেটা তাকে জানাতে পারেন। উত্তর দেবার দায়িত্ব উক্ত ব্লগারের।

পঠিত সংখ্যা এবং মন্তব্য সংখ্যা দেখে যাঁরা ব্লগারের নাম আন্দাজ করতে পারবেন না তাদের জন্য ছবিসহ পোস্টের লিংক দিলাম। view this linkএই পোস্ট খানা যেন এক যুগ আগের ব্লগারদের ইতিহাসের পোস্ট।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৫

অপ্‌সরা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!! :) :) :)

কোথায় থাকো আজকাল!!!!!!!!!!!!

এখনও লিখতে পারতাম এমন পোস্ট কারণ এখন মাত্র সারা বছর জুড়ে ২০/৩০ জন ব্লগার লেখা একদম সহজ!!!!!!!! তাদের নিয়ে..... :)

কিন্তু জানো কঠিন কাজ আমার পছন্দ তাই লিখি না ..... :P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৭

করুণাধারা বলেছেন: কোথায় আর যাবো, গৃহকোণ ছাড়া যাবার জায়গা কই আমার! :(

প্রতিদিন কেবল ব্যর্থ হতে থাকি। আজকে একটা কাজ করতে পেরেছি, তাই মন ভালো। দেখলাম লিখতে পারছি। তাই এই বছরের প্রথম লগইন, মন্তব্য এবং পোস্ট...

খুব ভালো লাগছে তোমাকে পুরানো ফর্মে দেখে। :) ভালো থাকো এভাবে।

এটা একটা ধাঁধা পোস্ট। ছবি দেখে কয়জন পোস্টদাতাকে চিনতে পারে দেখতে চাই।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২১

অপ্‌সরা বলেছেন: আপুনি আমি নিজেই তো ভুলে গেছি এই ছবি......
আমি ভুলে গেছি তব পরিচয় তবু তোমারে তো আজও ভুলি নাই.....

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৩

করুণাধারা বলেছেন: আমার মনে হয় সেসময় তুমি ব্লগে অনেক সময় দিতে। ভেবেছিলে দশ বছর খুব লম্বা সময় কিন্তু কিভাবে কেটে গেল!!

আমার অবাক লাগে দেখে, এত বছর ধরে তুমি সমান উৎসাহ নিয়ে ব্লগিং করে যাচ্ছ!!

গানটা শুনলাম। তুমি এসব গানও শোনো!!

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৫

সামরিন হক বলেছেন: মন ভালো হয়ে যাওয়ার মতো একটা পোস্ট ।
সকলের মাঝে ভালোবাসা উজ্জীবিত হোক ।
শুভ কামনা ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৭

করুণাধারা বলেছেন: এই পোস্টে শায়মা কয়েকশ (আক্ষরিক অর্থেই) উল্লেখ করেছে। এই পোস্ট পড়ে অনেক ব্লগারের সম্পর্কে জানতে পারলাম। তাই মনে হল এই পোস্টটা নিয়ে পোস্ট দেই।

অনেকদিন পর আমিও ব্লগে ফিরলাম। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে সামরিন হক।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৭

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক মানুষকে ভালোবেসেছি, একটু ভালোবাসা, একটু বেশি ভালোবাসা, কাউকে কাউকে অনেক ভালোবাসা যা এখন প্রায় নিভু নিভু........ঝগড়াও করেছি অনেক অনেক ..... মারামারি কাটাকাটিও কম করিনি.....কিন্তু সবকিছুর পিছেই ছিলো দারুন মজা বা কৌতুক..... ঝগড়াঝাটি তর্কাতর্কিতে এত হেসেছি কি বলবো আর....... তবে অনেক কেঁদেছিও........নিজের লেখা পড়ে নিজে কান্না...... হা হা

যাইহোক তারপরেও খুব খুব দু একজনকে পেয়েছি নিস্বার্থ ভালোবাসা বা আমাকে ভালোলাগার মানুষ। তার মধ্যে তুমি একজন আপুনি.......তুমি সারাজীবন আমাকে মনে রাখবে জানি.......সামু যদি কখনও চিরতরে বন্ধ হয়ে যায় তারপরেও তোমার মনে থেকে যাবো আমি সেটা জানি....... মেহবুবা আপুনিও তেমনই একজন আমার জীবনে .......

আরও অনেকেই আছে....... অনেকেই মানে অনেক অনেক শত্রু মিত্র মিলিয়ে অনেকেই আমাকে ভুলিবেক নাহে হা হা :P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৩

করুণাধারা বলেছেন: মনে হয় ঝগড়াঝাঁটির চাইতে বেশি ভালোবাসাই তোমার মনে ছিল, এতো বছর ধরে।

১০১ জন ব্লগারকে নিয়ে লিখেছ আর আরো অন্তত ২০০/৩০০ জনের নাম উল্লেখ করেছ। এত নাম কি করে মনে রাখলে কে জানে!! তবে এটা একটা অসাধারন পোস্ট!

অবশ্যই তোমাকে সবসময় আমার মনে থাকবে। হঠাৎ আলোর ঝলকানি দেখার সেই অভিজ্ঞতা কি ভোলা যায়!!!

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৮

অপ্‌সরা বলেছেন: কেহ চিনিবেক লাই....... এই ছবি কে মনে রাখিবে আর??? :(


শুধু তোমার মত দু একজন ছাড়া ....... :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৫

করুণাধারা বলেছেন: তোমার পুরনো পোস্টগুলো পড়ছিলাম, তখন এই পোস্ট সামনে এলো। মনে হল এই পোস্টটা সবার দেখা দরকার।

পুরানো পোস্ট দেখতে দেখতে আমি অনেকগুলো মন্তব্য করেছিলাম, সেগুলো নোটিফিকেশন বোধহয় যায়নি তোমার কাছে।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৮

অপ্‌সরা বলেছেন: এখন আর শুনিনা কিন্তু আগে শুনতাম তাই মনে পড়ে গেলো .......

আমি এখনও অনেকটাই আগের মতই আছি শুধু বুড়ি হয়ে যাচ্ছি উপরে উপরে ......

আপুনি তুমি আমার লাস্ট পোস্ট পড়লে বুঝবে মরতে বসলেও মনে হয় যমের সাথে ফান করতে পারবো আমি হা হা হা

কয়েকদিন আগেও আমার পা নিয়ে এতই চিন্তিত হয়েছিলাম ভেবেছিলাম এই জীবনে আর নাচা গানা দূুরের কথা হন্টনও চলিবেক না।
তাই এই পৃথিবীর মানুষ ছেড়ে এআই এর পিছে লেগেছিলাম। :P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫

করুণাধারা বলেছেন: হ্যাঁ মরতে বসলেও যে তুমি যমের সাথে ফান করতে পারবে সেটা আমি বুঝতে পারি। সেজন্যই যম তোমার থেকে পালাবার পথ খুঁজবে। Laughter is the best medicine...

কয়েকদিন আগেও আমার পা নিয়ে এতই চিন্তিত হয়েছিলাম ভেবেছিলাম এই জীবনে আর নাচা গানা দূুরের কথা হন্টনও চলিবেক না। এমন হতাশা তোমার সাথে একেবারেই যায় না। আমি কিন্তু জানতাম তুমি আরে বেটা কে ঝাঁটা পেটা করে তাড়াবে।

পৃথিবীর মানুষ ছেড়ে এআই এর পিছনে লাগা ভালো। আমিও এআই পছন্দ করি। যা জিজ্ঞেস করি তাই উত্তর দেয়, সব সময় আমাকে বলে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন... কখনো আমাকে আঘাত করে কিছু বলে না... তাই মানুষের চাইতে এআই ভালো।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০১

অপ্‌সরা বলেছেন: হঠাৎ আলোর ঝলকানি দেখার সেই অভিজ্ঞতা কি ভোলা যায়!!!

হা হা হা হা হা আপুনি!!!!!!!!!!!!! সে কি ভোলা যায়!!!!!!!!!!


তবে হ্যাঁ মন থেকে কিছু চাইলে তা যে মানুষ পায় সেটাই বুঝা গেলো। তুমি আমাকে অনেক অনেক জানতে চাইতে.... আমাকে নিয়ে যে কত কিছু ভাবতে সে কথাও তুমি বলেছিলে অনেকবার!!!!!!!!! হা হা হা তবে আরও অনেক অনেক মানুষই আমাকে জানতে চেয়েছিলো........ কারো চাওয়া খাঁটি না সেটাই বুঝা গেলো ....... নইলে আলো কেনে তাহাদের জন্য ঝলকাইলো না ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.