| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ আলো জ্বেলে তোমায় দেখায় শান্ত হোল
কল্পনাতে হোক না দেখা,
আমার ক্ষতি আমার জন্য, ভয় হয় যে তোমায় ভেবে
যদি তোমার ইচ্ছে জাগে
দেখবে বলে আকুল হয়ে মেঘ হয়ে যাও আকাশ পারে
সত্যি যদি ভেসে আসো
বিষন্ন মেঘ সেদিন তোমার ব্যকুল প্রহর সইতে হবে
সরিয়ে দিয়ে, সেই ভাবনায়
তোমায় দেখার সাধ সাধনা দূরে রাখি কঠিন আমি।
** ইন্দ্রনীলার " বিষন্ন মেঘের ভেলায় ভেসে" কবিতায় মন্তব্য আমার।
০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১০:০৯
মেহবুবা বলেছেন: আরে এটা তো ইন্দ্রনীলার কবিতায় মন্তব্য !
এত কষ্ট করে লিখেছি অথচ কোনো জবাব নেই ওখানে।
তাই তো নিয়ে এলাম এখানে।
ফেসবুক কত জনকে খুঁজে দিল, যোগাযোগ সহজ করে দিল!
২|
০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১০:০৭
ইন্দ্রনীলা বলেছেন: আপুনি চলে এলাম তোমার কবিতা দেখে!!
তোমার কি মনে আছে বরুণা আর প্রতিফলনকে?
তেমন করে আর কেউ কাব্য লেখে না ..... ![]()
৩|
০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৪
ইন্দ্রনীলা বলেছেন: কি লিখলে তুমি অলেখা বাণীতে না বলা কথা
হেথা আছে কি প্রশ্ন, আছে কি সুখ নাকি বিরহব্যথা!!![]()
৪|
০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৩
মেহবুবা বলেছেন: কেন অমন হোল? যা লিখেছিলাম....
বরুনা প্রতিফলন কে মনে আছে, মনে আছে কৃষক আর কিষাণীর কথা। এমনি করে আরো কতজনের কথা মনে আসে !
সবাই ভালো থাকুক তাই চাই মনে প্রানে।
৫|
০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫
চারাগাছ বলেছেন:
কল্পনায় দেখা আর বাস্তবে দেখা হওয়ার মাঝখানে যে সূক্ষ্ম ভয়, যে অপূর্ণতার মায়া—পুরো লেখাটায় সেটা কী সুন্দরভাবে ফুটে উঠেছে! বিশেষ করে, ‘কল্পনাতে হোক না দেখা, আমার ক্ষতি আমার জন্য’—এই কথাটুকু যেন সমস্ত আকুলতার শেষে নিজেকে সরিয়ে নেওয়ার এক বিষণ্ণ স্বীকারোক্তি। মুগ্ধ হয়ে পড়লাম, আপু।
৬|
০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
আহা্ ! এমনও দিনে ঘন ঘোর বরষায় তোমাকেই চাই ... ...
.....................................................................................
যদি তোমার ইচ্ছে জাগে
দেখবে বলে আকুল হয়ে মেঘ হয়ে যাও আকাশ পারে
সত্যি যদি ভেসে আসো—
তবে ঝরে পড়ো আমার বুকে, একলা রাতের শ্রাবণ ধারে।
তুমি যদি বাতাস হয়ে
ছুঁয়ে যাও এই ব্যাকুল তনু, অবাধ্য সেই অবয়বে
জানবে তবে এই হৃদয়ে
সবটুকু প্রেম জমা আছে, শুধুই তোমার আপন রবে।
চোখের ভাষায় ভাঙুক নীরবতা
বুকের গভীরে চলুক কেবল চেনা আলোর তীব্র টান
যেমন করে মেঘের দেশে
ইলেকট্রন আর প্রোটন মিলে পূর্ণ করে একটি প্রাণ।
যদি তোমার ইচ্ছে জাগে
হারিয়ে যেও আমার মাঝে, যেমন হারায় নদীর স্রোত
রেখেছি হাত তোমার হাতে
মিথ্যে নয় এই ভালোবাসাই, চিরন্তন এক ধ্রুবজ্যোত।
৭|
০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
......................................................................................
ইলেকট্রন + প্রোটন + নিউট্রন মিলে পূর্ণ করে একটি প্রাণ,
আসছে, যদি তোমার ইচ্ছে জাগে
তানপুরাতে তুলে ধরো, আকাশ পানের মন পবনের নাও !
৮|
০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৯
জুল ভার্ন বলেছেন: ইন্দ্রনীলার "বিষন্ন মেঘের ভেলায় ভেসে" কবিতা আমার পড়া হয়নি। তবে তোমার মন্তব্যটাই অসাধারণ সুন্দর একটা কবিতা হয়েছে! যার সবচেয়ে সুন্দর দিক হলো- প্রিয় মানুষটিকে দেখার আকুলতা থাকা সত্ত্বেও তাকে কাছে পাওয়ার কোনো দাবি নেই। ইচ্ছে ঘুড়ির রূপক, বন্ধ চোখের অন্ধকারে প্রিয় মুখের আবির্ভাব, আর শেষ পর্যন্ত নিজের সাধনাকেই সংযত করে রাখার কঠিন সিদ্ধান্ত- সব মিলিয়ে এক অসাধারণ আবেগের প্রকাশ। এখানে বিরহ শুধু না-পাওয়ার বেদনা নয়, বরং প্রিয় মানুষের শান্তি ও স্বস্তির কথা ভেবে নিজের আকাঙ্ক্ষাকে বিসর্জন দেওয়ার এক নিঃশব্দ মহত্ত্ব। কিছু ভালোবাসা কাছে টানার জন্য নয়, দূরে থেকেও ভালো রাখার জন্য। তোমার মন্তব্য / কবিতায় সেই বিরল ভালোবাসারই এক মায়াময় প্রতিচ্ছবি।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১০:০১
শায়মা বলেছেন: আহা আপুনি!
শত ইচ্ছে হলেও হয়ত আর দেখা হবে না কিংবা হবে!!
তবে মজার কথা তো জানো?
ফেসবুক কিন্তু পুরোনো সকল বন্ধুকে চাইলে খুঁজে দিতে পারে....