নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

খণ্ডিত_২

২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:২০

☆ এক এ চন্দ্র

ছবিঃ ফেসবুক।

তোমার সাথে বুড়ো হব চোখে রেখে চোখ
প্রেমের দেনায় ঋণের বোঝা যতই ভারী হোক!



☆ দুইয়ে পক্ষ

ছবিঃ পিন্টারেস্ট।

সইবে কত এ কাঁধ তোমার নিশ্চুপতার ভার
কানায় কানায় উপচে আছে দুঃখের আধার।


☆ তিনে নেত্র


ছবিঃ ফেসবুক

খুঁজতো আগে সুর সকলে
এখন__ বেজ-বাজনা
ভালোবাসায় ভরতে ঝুলি;
এখন হাতে খাজনা।


☆ চতুর বেদ

ছবিঃ নিথিয়া মেনেন

কেন পূর্ণিমা আঁধার কর গো
লুকায়ে বদন শশী,
পরান 'পরে রাজ কর যে
নয়ান-পাতে বসি।


☆ পঞ্চ বান

ছবিঃ @Iftekher_himel

এই যে অঝোর কাঁদছে আকাশ "আষাঢ়-শ্রাবণ" নাম করে
ভাঙা জানালার লিখছে কাচে জলে
সৃষ্টি থেকে অজর এক ভরা প্রেমের গান।
ফাঁকে ফাঁকে তার শুনবে জোনাই, জোছনা কাঁদন,
বসন্ত বিলাপ এককোণে, পেতে দেখো কান।


☆ ষড় ঋতু

ছবিঃ পিন্টারেস্ট

প্রতিদিন শত পত্র তাজা-মরা খসবে
তা নিয়ে কী বিটপে সব ছেড়ে ছুড়ে বিলাপে বসবে?


☆সপ্ত সিন্দু

ছবিঃ নিজের তোলা

চেনা চেনা রোদ্দুর সরে সরে
সাঁঝ বিকেলের আকাশ;
ফেলে রাখা চেনা পথে
ধূলো জমে ঘাস।
সময়ের পরতে পরতে
নতুন রূপকথা গড়ছে আবাস।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:



পদ্যগুলো আপনার লেখা, নাকি সংগৃহিত?

২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৮

মাস্টারদা বলেছেন: আপনার লেখায় বড় মুখ করে মন্তব্য করলুম আত্মমর্যাদাবোধ কথা। এত তাড়াতাড়ি জলাঞ্জলি দেবো তা?
যাইহোক, এগুলো নিজের লেখা। নিজের লেখাই পোস্ট করি। আর অন‍্যের হলে তা উল্লেখ করি।

২| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩২

জগতারন বলেছেন:
কবিতায় মুগ্ধতা জানিয়ে গেলাম।

২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৪১

মাস্টারদা বলেছেন: পুষ্প সৌন্দর্যে মুগ্ধ মধূপ যদি ডানায় বীণা শোনায়, সেটা পুষ্পের সুখ-সার্থকতা।

৩| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৭

মিরোরডডল বলেছেন:



তিনের সেকেন্ড ছবিটা কলাপাতার ঘর, এটাও কারো জীবনের অংশ !!
জীবন কতো বৈচিত্র্যময় !





২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

মাস্টারদা বলেছেন: এই বিচিত্রতা ধরতে পারলেই সহজ সরল

৪| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫২

হাবিব বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম

২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

মাস্টারদা বলেছেন: ধন‍্যবাদ

৫| ২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


পদ্যগুলো ভালো লাগার মতো

২৮ শে আগস্ট, ২০২১ রাত ৮:০২

মাস্টারদা বলেছেন: আচ্ছা। তাহলে আরো উন্নতির জায়গা রয়েছে! (উন্নতির সুযোগ সব সময়ই থাকে যদিও, শেষ হওয়া কাজের মধ‍্যে থাকাটার কথা বলছি।)
যাইহোক, ধন্যবাদ।

৬| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

৩০ শে আগস্ট, ২০২১ ভোর ৪:২৭

মাস্টারদা বলেছেন: থাঙ্কু

৭| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ৩:০৬

নেওয়াজ আলি বলেছেন: দারুণ উপস্থাপন

৩০ শে আগস্ট, ২০২১ ভোর ৪:২৭

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.