| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাস্টারদা
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
একলা বাসায় আজ ঢুকেছিল চোর।
কিচেনে ছিলাম। চোখ রাঙানিতে দিলে ভোঁ-দৌড়।
কিছু পরে এলো ফিরে দু' সইসহ, হাতে খোলা দা।
সন্ধ্যা ঘনায়ে মাত্র। চকচকে খুন পিয়াসু, দেখলাম আবছা।
কাছেই ছিল কিচেনের বঁটি,
এক কোপে একটার যায় যায় টুঁটি।
আহত মোটামুটি ছিল যারা বাকি।
মেয়ে তিনটাই। —"বাড়ি কই?" একটারে জিগাই।
কথায় সচেতন-ক্রোধ-শোধ তখনও স্পষ্টতই
বিপদ, তাও উগ্রমূর্তি এতো!
নিজের চেহারায় নিজেই যেন বিস্মিত
—"ময়মনসিং।" মুহূর্তেই মনে হলো—"বুঝি ওর মেয়ে,
'মা মা..' কেঁদে ঘুমিয়েছে অভুক্ত, ভাত না পেয়ে।"
চোরের তো নেই কড়ি; এ বাজারে বেশ চড়া বৈদ্যের ফি-বড়ি।
এতোই যদি আর হতো সচেতন–
বাঁধতো তো সবার আগে ক্ষতের রক্তকরণ,
কেন আর চোর?
পকেটে তিনশোর বেশি কিছু নাই
এতো কমে চোরের কী "চুরি করা" যায়?
ডেকে কিছু ফাস্ট-এইড, যা আছে, আগে দেই
এও ভাবি, করতে পারে ডাকাতি মিলে তিনটেই।
তখনই কলিং বেল "টুং টাং" শুনে;
"বেলা করে এতোক্কানি, আমি শুয়ে আছি ক্যানে?"
নববর্ষের শুভেচ্ছা সবাইকে।
১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:০৩
মাস্টারদা বলেছেন:
হ্যাঁ
২|
১৪ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০০
আজব লিংকন বলেছেন: শুভ নববর্ষ ১৪৩৩
১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:০৩
মাস্টারদা বলেছেন: শুভেচ্ছা শুভেচ্ছা
৩|
১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:০০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ঘুম ভাংলো তাহলে!