নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

রাখিবন্ধন

২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১০


হয়তো সেদিন থাকবো না,
থাকবে না মোটা ফ্রেমের এই প্রিয় চশমাটা,
তবুও স্বপ্নটা এই বুকে
পরম যত্নে পুষে রেখেছি।

স্বপ্ন দেখি—
মানুষগুলো কেবল মানুষের বুকেই আশ্রয় পাবে,
বাসনা রাখি—
এই পৃথিবীটা একদিন মানুষেরই হবে।

হয়তো সেদিন থাকবো না,
থাকবে না পুরোনো ডায়ালের এই ঘড়িটা,
তবুও স্বপ্নটা এই মগজে সিরিয়াসলি জাগিয়ে রেখেছি।

স্বপ্ন দেখি—
আজকের ভাইরাল খবরের মতো একদিন
হুড়মুড় করে ছড়িয়ে পড়বে সম্প্রীতির সুগন্ধি,
বাসনা রাখি—
গণ হিস্টোরিয়ার মতো এই পৃথিবীর মানুষরা আক্রান্ত হবে
হাই-ভোল্টেজ সব রাখিবন্ধনে।

হয়তো সেদিন থাকবো না,
থাকবে না প্রেয়সীর হরিণ-কালো এই দুটো চোখ,
তবুও স্বপ্নটা এই কোচড়ে পরম মমতায় আগলে রেখেছি।

স্বপ্ন দেখি—
প্রতিদিন শিউলি ফোঁটার ভোরবেলায়
তরুণেরা প্রিয়তমার জন্য
অনুরাগের কুসুম কুড়াবে।

বাসনা রাখি—
রক্তের রঙে নয়,
ঘৃণার অভিব্যক্তিতে নয়,
অস্ত্রের ভাষায় নয়,
একমাত্র মানুষের ভালোবাসায় লেখা হবে
এই পৃথিবীর শেষ ইতিহাস।

হয়তো সেদিন আমি থাকবো না…

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: না থাকা নিয়ে আক্ষেপ কেন?
জন্ম হওয়া মানেই মৃত্যু হবে।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
.......................................................
তবুও আশার প্রদীপ জ্বালিয়ে রাত জাগে কোনো মন,
খুঁজে ফেরে সেই চেনা পৃথিবীটা, হারাতে চায় না ক্ষণ।
যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে পরম সুখে,
সবচেয়ে বড় আশ্রয় হবে মানুষেরই শুধু বুকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.